এক্সপ্লোর

Puja 2022: সাবেকি সুতির পোশাক, আরামদায়ক জুতো, ঋতাভরীর পুজোর সাজ সাতকাহন

Durga Puja 2022: পুজো মানেই পছন্দসই জামাকাপড় বেছে কেনা, আর তারপরেই সেজে ওঠা পছন্দ মতো পোশাকে। কেনাকাটা করতে ভীষণ ভালোবাসেন ঋতাভরী

কলকাতা: সেপ্টেম্বরের শেষদিন থেকে পুজো শুরু হলেও বজায় রয়েছে অস্বস্তিকর আর্দ্রতা । দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং কিন্তু দোসর জ্যাম । কিন্তু বাঙালির প্রিয় এই উৎসবে একটু বিশেষ সাজ সাজবেন না তাও কি হয়? পুজোর পাঁচদিন বেরনোর জন্য আগে থেকেই পছন্দের জামা বেছে ফেলেন অনেকে। বাদ যান না নায়ক-নায়িকারাও। পুজোর পাঁচটা দিন পোশাক নিয়ে কী কী পরিকল্পনা রয়েছে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)? এবিপি লাইভকে জানালেন সেই কথা । 

পুজো মানেই পছন্দসই জামাকাপড় বেছে কেনা, আর তারপরেই সেজে ওঠা পছন্দ মতো পোশাকে । কেনাকাটা করতে ভীষণ ভালোবাসেন অভিনেত্রী । ঋতাভরী বলছেন, 'আমি শপিং করতে ভীষণ ভালোবাসি । কোনও পোশাক ভালো লাগলে একই ডিজাইনের পোশাক বিভিন্ন রঙের কিনে ফেলি । এখনও পুজোয় সবাইকে উপহার দেওয়া শেষ করতে পারিনি । আমি বেশিরভাগ শপিং অনলাইনে সারলেও মা, দিদা, পাপা সবার পোশাক কিনতে হবে অফলাইনেই । দোকান থেকে পোশাক কেনা না হলে ওঁদের ঠিক মন ভরে না ।'

আরও পড়ুন: Mehtab Hossain: মেহতাব হোসেনের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক

প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী । সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই বিভিন্ন রূপে দেখা যায় ঋতাভরীকে। সেখানে কখনও তিনি স্নিগ্ধ, চোখ জুড়নো, কখনও আবার নজরকাড়া সুন্দরী। এবার পুজোয় নায়িকার স্টাইল স্টেটমেন্ট কী? ঋতাভরী বললেন, 'আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসি। তবে পুজোর সময় দূরে কোথাও যেতে হলে আনারকলি সালোয়ার কামিজ আমার প্রথম পছন্দ। হাঁটাচলা বেশি হয় বলে পুজোর সময় হিল পরি না কখনও। ফ্ল্যাট জুতোই আমার প্রথম পছন্দ। আর সমস্ত পোশাক অবশ্যই সুতির হতে হবে। পুজোর সমস্ত সাজেই জরুরি হল আরাম। গরম আর ঘোরাঘুরিকে মাথায় রেখে সবসময় আরামদায়ক পোশাক বাছি আমি। এই বছর প্রায় গোটা পুজোটাই সোনার গয়না পরে কাটবে আমার। তাই এইবছর গয়নার কথা মাথায় রেখে তারপরে শাড়ি বাছতে হচ্ছে।'

পুজোয় যতই কেনাকাটা হোক, বিশেষ মানুষের থেকে উপহার সবসময়েই বিশেষ। এইবছর পুজোয় তথাগতর (চট্টোপাধ্যায়) থেকে কী উপহার পেলেন ঋতাভরী? লাজুক হেসে নায়িকার উত্তর, 'একটা সবুজ রঙের ডিজাইনার শাড়ি দিয়েছে তথাগত। তবে পুজোয় কবে সেটা পরব এখনও ঠিক করিনি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget