এক্সপ্লোর

Happy Birthday Salman Khan: ভাইজানের জন্মদিনের পার্টিতে হাজির 'পাঠান', পোজ দিলেন পাপারাৎজিদের জন্য

Salman Khan and Shah Rukh Khan: রাত যত বাড়তে থাকে অভিনেতা-অভিনেত্রীদের ভিড় জমতে থাকে। তবে অনুরাগী ও পাপারাৎজিদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায় যখন শেষ অতিথি এসে পৌঁছন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি কিং খান।

মুম্বই: ৫৭-এ পা দিলেন বলিউডের 'ভাইজান' (Bhaijaan)। সিনে দুনিয়ার তারকা অভিনেতা সলমন খানের জন্মদিন (Happy Birthday Salman Khan) প্রত্যেক বছরের মতো এবারেও পালিত হল ধুমধাম করে। মুম্বইয়ে বোন অর্পিতা খান শর্মার (Arpita Khan Sharma) বাড়িতে বলিউডের অজস্র তারকাদের সঙ্গে নিজের বিশেষ দিনে প্রবেশ করলেন সলমন। সেখানেই ক্যামেরাবন্দি হলেন 'পাঠান' শাহরুখ খান (Shah Rukh Khan)।

'টাইগার'-এর জন্মদিনে হাজির 'পাঠান'

আপাদমস্তক কালো পোশাকে ঢেকে পাপারাৎজিদের সঙ্গে কেক কেটে বিশেষ দিনের সূচনা করেন অভিনেতা সলমন খান। 'বার্থডে ব্যাশ'-এ উপস্থিত ছিলেন পরিবারের লোকজন, সেই সঙ্গে ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। 

রাত যত বাড়তে থাকে অভিনেতা-অভিনেত্রীদের ভিড় জমতে থাকে। তবে অনুরাগী ও পাপারাৎজিদের উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায় যখন শেষ অতিথি এসে পৌঁছন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তিনি কিং খান। ভাইজানের জন্মদিন পালন করতে কালো টিশার্ট ও ব্যাগি প্যান্টে গাড়ি থেকে নামতে দেখা যায় তাঁকে। 'বার্থডে বয়'-এর হাত ধরে ক্যামেরায় পোজ দেওয়া থেকে তাঁকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়, সবই ভাইরাল। তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে আসেন সলমন, তখনই পোজ দেন দুজনে। 


Happy Birthday Salman Khan: ভাইজানের জন্মদিনের পার্টিতে হাজির 'পাঠান', পোজ দিলেন পাপারাৎজিদের জন্য

ছবি: এএনআই


Happy Birthday Salman Khan: ভাইজানের জন্মদিনের পার্টিতে হাজির 'পাঠান', পোজ দিলেন পাপারাৎজিদের জন্য

ছবি: এএনআই

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

প্রসঙ্গত, অর্পিতা খান শর্মা ও আয়ুষ শর্মার মেয়ে আয়াতও তাঁর মামার সঙ্গে একইদিনে জন্মদিন সেলিব্রেট করে। ২০১৪ সালে বিয়ে হয় অর্পিতা ও আয়ুষের। তাঁদের ছয় বছরের ছেলে আহিল রয়েছে। তাঁদের দ্বিতীয় সন্তান হয় ২০১৯ সালের ২৭ ডিসেম্বর। এই বছর আয়াত তিন পূর্ণ করল। 

আরও পড়ুন: Salman Khan Birthday: দীর্ঘ প্রেমিকা তালিকা! যাঁদের সঙ্গে সম্পর্কে ছিলেন সলমন খান

সম্প্রতি, 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির শ্যুটিং শেষ করেছেন সলমন। ফারহাদ সামজি পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবিতে পূজা হেগড়ে ও ভেঙ্কটেশ ডগ্গুবতিকেও দেখা যাবে। এছাড়া রয়েছেন শেহনাজ গিল, পলক তিওয়ারি, বিজেন্দ্র সিংহও। ২০২৩ সালের ইদে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এছাড়া তাঁর অপর প্রতীক্ষিত ছবি 'টাইগার ৩'-এর মুক্তির নতুন তারিখও ঘোষণা করেছেন তিনি। আগামী বছর দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget