এক্সপ্লোর

বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হেট স্টোরি ৪, প্রথম দিন মাত্র ৩.৭৬ কোটি টাকার ব্যবসা

মুম্বই: বক্স অফিসে প্রথম দিন তেমন সাফল্য পেল না উর্বশী রাউতেলা অভিনীত হেট স্টোরি ৪। প্রথম দিন এই ছবির ব্যবসা মাত্র ৩.৭৬ কোটি টাকার। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইট করে এই খবর দিয়েছেন। বিশাল পাণ্ড্য পরিচালিত হেট স্টোর ৪ এক মডেলের সঙ্গে দুই ব্যবসায়ী ভাইয়ের ত্রিকোণ প্রেমের গল্প। অধিকাংশ সমালোচনাতেই ছবিটিকে নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। ফলে এই ছবির পক্ষে সাফল্য পাওয়া কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ২০১২ থেকে হেট স্টোরি সিরিজ শুরু হয়েছে। প্রথম ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পাওলি দাম। সেই ছবিটির পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। ৯ কোটি বাজেটের ছবিটি ১৬.৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০১৪ সালে মুক্তি পায় হেট স্টোরি ২। সুরভিন চাওলা, জয় ভানুশালি ও সুশান্ত চাওলা এই ছবিতে অভিনয় করেন। ১৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ৩১.০৭ কোটি টাকার ব্যবসা করে। ২০১৫ সালে মুক্তি পায় হেট স্টোরি ৩। এই ছবিতে অভিনয় করেন জারিন খান, ডেইজি শাহ, কর্ণ সিংহ গ্রোভার ও শরমন জোশী। ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করে। এবার হেট স্টোরি ৪ কেমন ব্যবসা করে, সেদিকেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের নজর।

সেরা শিরোনাম

Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget