এক্সপ্লোর

হাসিনা পার্কারের মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার বম্বে হাইকোর্টের

মুম্বই: দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবন অবলম্বনে তৈরি হওয়া ছবির মুক্তির উপর স্থগিতাদেশ জারি করল না বম্বে হাইকোর্ট। জনস্বার্থ মামলা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি এন এম জামদারের বেঞ্চ বলেছে, সেন্সর বোর্ড যখন ছবিটিকে ছাড়পত্র দিয়েছে, আদালতের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। ফলে আগামীকাল মুক্তি পেতে চলেছে ছবিটি। মুম্বইয়ের এক বাসিন্দা হাসিনা পার্কারের মুক্তিতে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তিনি জনস্বার্থ মামলায় দাবি করেন, ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের মতো সংবেদনশীল বিষয়টি ছবিতে রয়েছে। ছবিটিতে আন্ডারওয়ার্ল্ড ডনের বোনকে মহিমান্বিত করার চেষ্টা হয়েছে। ছবির সংলাপ জাতীয়তাবিরোধী ও সমাজবিরোধী। তাই ছবিটি মুক্তির অনুমতি দেওয়া উচিত নয়। কিন্তু আদালত এই মামলা খারিজ করে দিয়েছে। বিচারপতিদের পাল্টা প্রশ্ন, ‘ছবিটি মুক্তি পাওয়ার একদিন আগে কেন মামলা করা হল? আমরা কি সিবিএফসি-র উর্ধ্বে? সিবিএফসি নিশ্চয়ই সবদিক খতিয়ে দেখেই ছবিটি মুক্তির ছাড়পত্র দিয়েছে। আরও অনেকেই নিশ্চয়ই ট্রেলার দেখেছেন। কিন্তু কেউই মামলা করেননি। তাই আমরা শেষমুহূর্তে ছবিটির মুক্তি আটকে দিতে পারি না।’ হাসিনা পার্কারের প্রযোজকরাও জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রযোজকদের আইনজীবী বলেছেন, ২০১৫ সাল থেকে ছবিটির কাজ শুরু হয়। এ বছরের জুলাইয়ে ট্রেলার মুক্তি পায়। ইতিমধ্যেই বিদেশে মুক্তি পেয়েছে ছবিটি। তা সত্ত্বেও শেষমুহূর্তে ছবির মুক্তি আটকে দেওয়ার লক্ষ্যে মামলা দায়ের করা হয়েছিল। আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে।

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget