এক্সপ্লোর

ভিকি-ক্যাটরিনার 'রোকা'-র গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেতার বাবা

রোকা সেরে ফেলেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফ? গত বুধবার এই খবরেই তোলপাড় হয়েছিল নেটপাড়া। কিন্তু সেই খবরে জল ঢেলেছিলেন স্বয়ং বলিউডের শীলা

মুম্বই: রোকা সেরে ফেলেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কইফ? গত বুধবার এই খবরেই তোলপাড় হয়েছিল নেটপাড়া। কিন্তু সেই খবরে জল ঢেলেছিলেন স্বয়ং বলিউডের শীলা। তাঁর টিমের তরফে জানানো হয়েছিল, আংটিবদল বা রোকা, কিছুই হয়নি দুই তারকার মধ্যে। সমস্ত ঘটনাটাই রটনা। আর আজ এই জল্পনা নিয়ে মুখ খুললেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল।

আজ একটি সাক্ষাৎকারে ভিকির বাবা শ্যাম জানান, ক্যাটরিনা ও ভিকির রোকা অনুষ্ঠান নিয়ে যা যা ঘটেছে সবটাই মিথ্যে। তাঁরা কখনোই একে অপরের সঙ্গে কোনওরকম বন্ধনে আবদ্ধ হননি। প্রসঙ্গত, শ্যাম কৌশল নিজেও বলিউডের একজন বর্ষীয়ান অ্যাকশান ডিরেক্টর। তিনি বলেন, এই ধরনের সমস্ত ভুয়ো খবর ছড়ানো এবার বন্ধ হোক।

তাঁদের যাওয়া আসা, ঘোরা ফেরা, সবই যেন ক্যামেরাবন্দি। ভিকি-ক্যাটরিনার সম্পর্ক নিয়ে উৎসাহের শেষ নিয়ে টিনসেল টাউনে। যদিও নিজে মুখে কখনও সম্পর্কের কথা স্বীকার করেননি তাঁরা। তবে বিভিন্ন হাউজ পার্টি থেকে শুরু করে ছবির প্রিমিয়ার, পাপারাৎজিদের ক্যামেরার সৌজন্যে হামেশাই ফাঁস হয়ে যাচ্ছে তাঁদের বেঁধে বেঁধে থাকা। এমনকি বলিউডে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও বিভিন্ন সময়ে মুখ খুলেছেন তাঁদের সম্পর্ক নিয়ে।

গত ১৬ জুলাই ছিল বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফের জন্মদিন। জন্মদিন উপলক্ষে ভক্ত, বন্ধু, পরিজনদের কাছ থেকে তাঁর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা পেয়েছেন অভিনেত্রী। কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়ে সলমন খানের ডিজাইনার অ্যাশলে রেবেলো যা লিখেছেন, তাতে অন্য কিছুর আভাস পাওয়া গিয়েছে। সলমন খানের ছবি 'ভারত'-এ ক্যাটরিনা কাইফের একটি ছবি দিয়ে ইনস্টাগ্রামে রেবেলো লেখেন, 'হ্যাপি বার্থ ডে ক্যাটরিনা কাইফ। আশা করি খুব শীঘ্রই বাস্তবে এমন দৃশ্য দেখতে পাবো।' কিন্তু কী এমন ছবি পোস্ট করলেন সলমন খানের ডিজাইনার, যা নিয়ে এত জল্পনা হচ্ছে? অ্যাশলে রেবেলোর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনা কাইফ সাদা রঙের একটি বিয়ের পোশাক পরে রয়েছেন। আর রেবেলোর পোস্ট করা এই ছবি ঘিরেই তৈরি হয়েছে জল্পনা। তাহলে কি সত্যিই খুব শীঘ্রই বিয়ে করে নিতে চলেছেন বলিউড সুন্দরী!

গতকালই সোশ্যাল মিডিয়ায় সমস্ত জল্পনায় জল ঢেলেছেন টিম ক্যাটরিনা কইফ। নায়িকার টিমের তরফ থেকে জানানো হয়েছে। ভিকি কৌশলের সঙ্গে রোকা হয়নি ক্যাটরিনার। হয়নি আংটি বদলও। এসব নিছকই গুঞ্জন।

তবে, যা রটে, তার কিছু তো ঘটে। ভিকি-ক্যাটের প্রেমের সম্পর্কের খবর কিন্তু উড়িয়ে দিতে নারাজ অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget