এক্সপ্লোর

দেখুন: মুক্তি পেল সলমনের ‘ভারত’ সিনেমার টিজার, কেন নেই ক্যাটরিনা!

নয়াদিল্লি: মুক্তি পেল সলমন খান অভিনীত ‘ভারত’ সিনেমার টিজার। সাধারণতন্ত্র দিবসে টিজার মুক্তি পাবে বলে জল্পনা চলছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তার একদিন আগে আজ সিনেমার নির্মাতারা প্রকাশ করলেন টিজারটি। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে টিজারটি। বিশেষ করে এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের টিজারে পাঁচটি ভিন্ন রূপে সলমনকে দেখে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। অনুরাগীরা সলমনকে দেখতে পেলেও টিজারে দেখা যায়নি সিনেমার লিডিং লেডি ক্যাটরিনা কাইফকে। ‘ভারত’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা। অনুরাগীরা আশা করেছিলেন যে, টিজারে দেখা যাবে ক্যাটরিনাকে। কিন্তু ভারত সিনেমার টিজারে কেন দেখা গেল না ক্যাটরিনাকে? একটি বিনোদন পোর্টালে এর কারণ জানানো হয়েছে। সূত্র উল্লেখ করে পোর্টালটি জানিয়েছে, ক্যাটরিনা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আর সিনেমার মুক্তির এখনও ছয় মাস দেরি। তাই নির্মাতারা তাঁর লুক ও ভূমিকা আড়ালেই রাখতে চাইছেন। নির্মাতাদের দলের সিদ্ধান্ত যে, এই টিজারে শুধুমাত্র সলমনের চরিত্রকেই তুলে ধরা হবে। ক্যাটরিনার লুক ও চরিত্র একমাত্র ট্রেলারেই প্রকাশ করা হবে। সিনেমার মুক্তির আগে ট্রেলারটি প্রকাশ করা হবে। সূত্রের খবর, ক্যাটরিনাকে সিনেমায় ভারতীয় লুকে দেখা যাবে। সিনেমার চরিত্র তুলে ধরার প্রস্তুতি হিসেবে পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে দীর্ঘ ওয়ার্কশপ করেছেন তিনি। টিজারে তাঁর ভূমিকা তুলে ধরা হলে সিনেমার কাহিনীর আঁচ পাওয়া যেতে পারত। তাই টিজারে ক্যাটরিনাকে দেখা যায়নি। দেখুন টিজার - ‘ভারত’ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি। সলমন নিজে রয়েছেন নাম ভূমিকায়। টিজারে নিজের চরিত্রের নামের ব্যাখ্যা দিয়েছেন সলমন। সিনেমায় দেখা যাবে দিশা পাটানি, তব্বু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ, নোরা ফতেহি ও আসিফ শেখের মতো তারকাদের। চলতি বছরের ইদে মুক্তি পাবে এই সিনেমা।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget