এক্সপ্লোর

Hina Khan Breast Cancer : স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত, জানালেন হিনা খান নিজেই, কতটা কঠিন লড়াই?

Hina Khan Posts On Breast Cancer : জানালেন, সত্যিই ক্যান্সার আক্রান্ত তিনি। তবে ভাল আছেন।  মুম্বইয়ে চিকিৎসাধীন রয়েছেন, আর কী লিখলেন?

মুম্বই:  স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম গুঞ্জন চলছিল। হেনা-ভক্তদের নানারকম পোস্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ওয়াল। এরই মধ্যে ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেলেন তিনি। নিজেই জানালেন, সত্যিই ক্যান্সার আক্রান্ত তিনি। তবে ভাল আছেন।  মুম্বইয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় নিজেই এ খবর জানিয়েছেন অভিনেত্রী। 

হিনা জানান, স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তাঁর। শুক্রবার, অভিনেত্রী অনুরাগীদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে অনুরাগীদের আশাব্যাঞ্জক খবর দিয়েছেন। হিনা জানান,  তাঁর চিকিৎসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, তিনি ভাল আছেন। হিনা আরও লিখেছেন, তিনি মন থেকে শক্ত রয়েছেন। এখন দরকার অনুরাগীদের প্রার্থনা।             

হিনা লিখেছেন, ' সবাইকে হ্যালো । ইদানীং আমার অসুস্থতা নিয়ে নানারকম গুঞ্জন তৈরি হয়েছে। সেই সব সম্পর্কে জানাতে, আমি আমারা ভক্ত ( হিনাহোলিক ), আমাকে যাঁরা ভালোবাসেন, আমার বিষয়ে খেয়াল রাখেন, তাঁদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই। আমার থার্ড স্টেজ স্তন ক্যান্সার ধরা পড়েছে। রোগটি চ্যালেঞ্জিং বটে। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, আমি ভাল করছি। আমি দৃঢ়প্রতিজ্ঞ । এই রোগ থেকে সেরে ওঠার বিষয়ে ভীষণ ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।  আমি মানসিক ভাবে দৃঢ় হয়ে উঠতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত। ' 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝑯𝒊𝒏𝒂 𝑲𝒉𝒂𝒏 (@realhinakhan)

তিনি আরও লেখেন, ' আমি বিশ্বাস করি, সর্বশক্তিমানের কৃপায়,  এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠব এবং সম্পূর্ণ সুস্থ হব। অনুগ্রহ করে আপনার প্রার্থনা করুন এবং ভালবাসুন' 

এর আগে কিছু দিন ধরেই ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেন হিনা। হিনা লিখেছিলেন, 'আমাদেরআত্মা অবিনশ্বর। লড়াই যত কঠিনই হোক, যোদ্ধার সঙ্গে মিরাকল ঘটে'। আবার কখনও লিখেছেন, 'আল্লাহ্-র উপর সব ছেড়ে দিলাম'। হিনার এইসব পোস্ট ঘিরে জল্পনা ছড়ায় । হিনা খানের থাইরয়েড ক্যান্সার হয়েছে বলেও জল্পনা তৈরি হয়। অবশেষে নিজেই সবটা জানালেন হিনা।   

আরও পড়ুন :

বঙ্গ জুড়ে দুর্যোগ, কলকাতায় আসছে ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলায় বিশেষ সতর্কতা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget