এক্সপ্লোর

Hina Khan: ক্যানসার মানেই জীবন শেষ? একেবারেই নয়.. ধারণা বদলে দিয়েছেন হিনা খান

Hina Khan News: হিনা খান আরও বলেন যে, কঠিন দিনগুলো অল্প সময়ের জন্য থাকে, তবে আসল সাহায্য আসে ইচ্ছাশক্তি, মানসিক শক্তি এবং পরিবারের ভালোবাসা থেকে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ক্যানসার জয় করে হিনা খান ফিরছেন স্বাভাবিক জীবনে।
  • শারীরিক অসুস্থতা জীবনে শেষ নয়, কাজ চালিয়ে যাবেন।
  • ইচ্ছাশক্তি, মানসিক শক্তি ও পরিবারের ভালোবাসা জরুরি।
  • ক্যানসারকে হারানো সম্ভব, প্রয়োজন ইতিবাচক মানসিকতা।

কলকাতা: একটা সময়ে, ক্যানসারে আক্রান্ত হয়ে, তাঁকে বাধ্য হয়েই কাজ থেকে বিরতি নিতে হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে বর্তমানে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী হিনা খান (Hina Khan)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই চলেছে তাঁর। একটা সময়ে, দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে ফেলেছেন কাজে। মডেলিং থেকে অভিনয়, সবই করছেন তিনি। পাশাপাশি, পা রেখেছেন নতুন জীবনেও। বিয়ে করেছেন। আর সম্প্রতি, ক্যানসার আর তারপরে কাজে ফেরা নিয়ে মুখ খুললেন হিনা খান। 

সম্প্রতি হিনা খান সংবাদসংস্থা এএনআই-কে (ANI) দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'ক্যান্সারের রোগী হলে বাড়িতে বসে থাকতে হয় এবং তাদের জীবন শেষ হয়ে যায়, এমন ধারণা সম্পূর্ণ ভুল। প্রথম কিছু মাস হয়তো পরিস্থিতি একটু কঠিন হয়, তবে তার পরে আপনি আবার কাজে ফিরতে পারেন। এর জন্য আপনার সাহস, শক্তি এবং পরিবারের ভালোবাসা থাকতে হবে। আমি সবসময় অভিনয় করতে থাকব, যদি আমার শরীর আমার সঙ্গ দেয়।'

হিনা খান আরও বলেন যে, কঠিন দিনগুলো অল্প সময়ের জন্য থাকে, তবে আসল সাহায্য আসে ইচ্ছাশক্তি, মানসিক শক্তি এবং পরিবারের ভালোবাসা থেকে। হিনার কথায়, 'আপনার মানসিক শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখুন এবং খুশি থাকুন। আপনি যদি মনে করেন যে এই ক্যান্সার কিছুই নয়, তবে এটি সত্যিই কিছু হবে না।'

কিছুদিন আগেই, হাসপাতালে নিজের জন্মদিন পালন করেছিলেন হিনা খান। সেই সময়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি ইনস্টাগ্রামে তার সাহসের ঝলক শেয়ার করেছেন। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, 'এই সেই মেয়ে যে সব পরিস্থিতিতে হাসে... কী বলব, এই ছবিটা আজ কোন পরিস্থিতিতে এবং কোথায় তোলা হয়েছে। আমাদের সব পরিস্থিতিতে খুশি থাকতে হবে, যা কিছুই হোক না কেন। শুভ জন্মদিন কিউটি।'

হিনা খান গত বছর জুন মাসে ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্টের মাধ্যমে তার অসুস্থতার কথা প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমার থার্ড স্টেজের স্তন ক্যান্সার হয়েছে... আমি শক্তিশালী, দৃঢ়প্রতিজ্ঞ এবং এই রোগকে হারাতে সম্পূর্ণ প্রস্তুত,' এবং তার ফলোয়ারদের কাছে গোপনীয়তা এবং প্রার্থনার আবেদন করেছিলেন। অনুরাগীরাও হিনার সুস্থতা কামনা করেছিলেন। বর্তমানে হিনা ফিরেছেন কাজে। পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি বিবাহ বন্ধনেও আবদ্ধ হয়েছেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget