এক্সপ্লোর

সুশান্ত সিং ইমপ্যাক্ট! ইউটিউবে ৭০ লক্ষ 'ডিসলাইক' পেল আলিয়া ভট্ট অভিনীত 'সড়ক ২' ছবির ট্রেলার

কেন এই বেনজির ঘটনা বা প্রবণতা দেখা গিয়েছে, তা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারোরই...

মুম্বই: ফের বিতর্কের কেন্দ্রে বলিউড চলচ্চিত্র নির্মাতা মহেশ ভট্ট। তাঁর পরিচালিত আগামী 'সড়ক ২' ছবির ট্রেলার সবেমাত্র বুধবার মুক্তি পেয়েছে। ২৪-ঘণ্টার মধ্য়ে এই ট্রেলারটি ইউটিউবে ভারতে সর্বাধিক অপছন্দ করা ভিডিও হিসেবে শিরোনামে উঠে এসেছে।

বুধবার সকালে মুক্তি পায় ট্রেলারটি। বিকেলে দেখা যায় তা ১০ লক্ষ 'ডিসলাইক' পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদন লেখার সময়ে সংখ্যাটি ৭০ লক্ষ পার করে ফেলেছে। অন্যদিকে, 'লাইক' করেছেন মাত্র পৌনে চার লক্ষ মানুষ। লাইক-ডিসলাইকের বিশাল পার্থক্যের ভিত্তিতে এটাই সম্ভবত ভারতে এক নম্বরে। যদিও, ইউটিউবে এই ভিডিওটি এক নম্বরে ট্রেন্ডিং করছে। প্রায় ২.৫ কোটি ইউজার ভিডিওটি দেখেছেন।

প্রসঙ্গত, এই ছবিতে মহেশের ছোট মেয়ে আলিয়া ভট্ট অভিনয় করেছেন। এই প্রথমবার, বাবার কোনও ছবিতে দেখা যাবে আলিয়াকে। ছবিতে আলিয়া ছাড়াও অভিনয় করছেন আদিত্য রয় কপূর ও সঞ্জয় দত্ত।

কেন এই বেনজির ঘটনা বা প্রবণতা দেখা গিয়েছে, তা বোঝার জন্য রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই কারোরই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডে স্বজনপোষণের বিরুদ্ধে ও তারকা-সন্তানদের ছবি বয়কটের দাবি উঠেছে দেশজুড়ে।

এই বিশাল পরিমাণ 'ডিসলাইক' প্রমাণ করছে যে সুশান্তের মৃত্যুকে ঘিরে মানুষের মধ্যে বিশেষ করে দেশের যুব-সম্প্রদায়ের মনের মধ্যে বলিউডের একটি শ্রেণির বিরুদ্ধে প্রচণ্ড রাগ, ক্ষোভ ও বিদ্বেষ জমা হয়েছে। অনেকেই মনে করছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির তথাকথিত 'বিগশট'-রা সেখানে ছড়ি ঘোরান। বলিউডে 'পরিবারতন্ত্রের' চাপ সহ্য করতে হয় বহিরাগতদের।

যদিও, লাইক-ডিসলাইক নিয়ে তিনি যে বেশি ভাবছেন না, তা ট্যুইটারে বুঝিয়ে দিয়েছেন মহেশের বড় মেয়ে পূজা ভট্ট। এক অনুরাগী তাঁকে লেখেন, চিন্তা না করতে। উত্তরে পূজা তাঁকে জানান, আমি একেবারেই করছি না। ভালবাসা ও ঘৃণা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ভাল হোক বা খারাপ-- যাঁরা তাঁদের মূল্যবান মতামত জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ।

ভিডিওটি আপনার কেমন লাগল, নীচে মতামত জানান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget