এক্সপ্লোর

জুস হাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন সুশান্ত... তারপর?

অবসাদের চিকিৎ‍সা চলছিল সুশান্তর।

বান্দ্রা: কাই পো চে। সুদ্ধ দেশি রোমান্স। পিকে। ডিটেক্টিভ বোমক্যাশ বক্সি। এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। রাবতা। কেদারনাথ। সোনচিড়িয়া। ড্রাইভ। ছিছোড়ে। ২০১৩ থেকে ২০২০- এটাই ছিল নায়ক সুশান্ত সিংহ রাজপুতের বলিউড কেরিয়ার। সাত বছরের ছোট্ট কেরিয়ারে সুশান্তের বড় ইনিংস ছিল মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক। এই ছবি নিঃসন্দেহে অভিনেতা হিসেবে সুশান্তকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেল। এরপর নায়কোচিত সাফল্য বলতে কেদারনাথ। সারা আলি খানের সঙ্গে তাঁর কেমিস্ট্রি বি-টাউন তো বটেই সিনে মহলেও বেশ চর্চিত ছিল। সামনেই রিলিজ তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’-র। তবে সেই ছবির মার্কশিট আর দেখা হল না তাঁর।

দেখুন: টেলিভিশন সিরিয়াল দিয়ে শুরু কেরিয়ার, ধোনির বায়োপিকে নজরকাড়া অভিনয় সুশান্ত সিংহ রাজপুতের

একের পর এক ছবি ফ্লপ। হাতে সেভাবে কোনও বড় প্রজেক্ট নেই। তার ওপর ব্যক্তিগত জীবনেও ভাঙাগড়া লেগেই ছিল। অবশেষে অবসাদই কেড়ে নিল সুশান্তর জীবন। নিজের জীবনের ইতি টানলেন নিজেই। ১৪ জুন, রবিবার মুম্বইয়ে বান্দ্রায় তাঁর ফ্ল্যাট থেকেই উদ্ধার হল সুশান্তের ঝুলন্ত দেহ।

পড়ুন: সুশান্ত ছিলেন বান্ধবী রিয়ার ‘অসীমের কৃষ্ণগহ্বর’

পরনে রয়েছে ধূসর রঙের শর্টস আর রয়্যাল ব্লু টি-শার্ট। শরীর একেবারে হলদেটে। গলায় ফাঁসির গভীর ক্ষত। একেবার গাঢ় লাল হয়ে রয়েছে।  একগাল দাড়িওয়ালা সুশান্তের চোখ ঢুলু ঢুলু। অসাড় দেহ নিয়ে চেয়ে আছেন। অপলক। ঘর একাবারে গোছানোই। মনের মধ্যে যে উথালপাতাল হচ্ছিল, তার বিন্দুমাত্র রেশ নেই ঘরে। দুধ সাদা চাদরে ঢাকা বিছানা। বালিশও একই রঙের। মাথার পাশের টেবিলেই রাখা এসির রিমোট। গুছিয়ে রাখা ওষুধপত্র। পুলিশের অনুমান আত্নহত্যাই করেছেন সুশান্ত। যদিও সন্দেহভাজন কোনও কিছু সুশান্তের ঘর থেকে পাওয়া যায়নি। পাওয়া যায়নি কোনও ‘সুইসাইড নোট’-ও। তবে পাওয়া গিয়েছে অবসাদ ও হাইপার টেনশনের প্রেসক্রিপশনসহ ওষুধ।

পড়ুন: কেমন সাফল্য পেল 'দিল বেচারা'? জানা হল না সুশান্তের

সূত্রের খবর অনুযায়ী, সকাল ১০টা নাগাদ সুশান্তকে জুসের গ্লাস হাতে দেখেন পরিচারক। তাঁকে ঘরে ঢুকে দরজা বন্ধ করতেও দেখেন তিনি। দুপুর ১২টায় পরিচারক দরজার কড়া নাড়েন। সুশান্তর বন্ধুও দরজায় ধাক্কা দেন। সাড়া না পেয়ে ফোন করেন সুশান্তর বন্ধু, মেলেনি জবাব। জবাব না মেলায় দরজা ভাঙার চেষ্টা করা হয়। এরপর এক চাবিওয়ালাকে ডেকে দরজা খোলা হয়। দরজা খুলে সুশান্তকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

৬ মাস আগেই বান্দ্রার ভাড়ার ফ্ল্যাটে ওঠেন সুশান্ত। প্রতি মাসে ফ্ল্যাটের ভাড়া ৪.৫১ লক্ষ টাকা। ভাড়ার চুক্তি ছিল ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। অবসাদের চিকিৎ‍সা চলছিল সুশান্তর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget