এক্সপ্লোর

Hrithik Roshan: প্রথমবার 'প্রেমিকা' সাবার ছবি নিজে প্রকাশ্যে আনলেন হৃত্বিক

Bollywood Celebrity Updates: সাবার সঙ্গে লন্ডনে গরমের ছুটি কাটানোর সময়ে ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে তুলে ধরেছেন হৃত্বিক। 

মুম্বই: এতদিন পর্যন্ত নেটিজেনরা কিংবা পাপারাৎজিরা দুজনের ছবি পোস্ট করতেন। অথবা কোনও পার্টিতে তাঁরা ক্যামেরাবন্দি হতেন। এবার বলিউডের গ্রিক গড নিজেই প্রেমিকার ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ইনস্টাগ্রামে প্রথমবার প্রেমিকা ছবি সামনে আনলেন অভিনেতা। হ্যাঁ। হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং তাঁর প্রেমিকা সাবা আজাদের (Saba Azad) কথাই হচ্ছে। সাবার সঙ্গে লন্ডনে গরমের ছুটি কাটানোর সময়ে ক্যামেরাবন্দি মুহূর্ত প্রকাশ্যে তুলে ধরেছেন হৃত্বিক। 

সাবা আজাদের ছবি প্রথমবার পোস্ট করলেন হৃত্বিক রোশন-

এদিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রেমিকা সাবা আজাদের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সেলফি তুলছেন অভিনেতা। আর পিছনে একটি বেঞ্চে বসে রয়েছেন সাবা আজাদ। সাদা চেক চেক পোশাক রয়েছে সাবার পরনে। সঙ্গে সাদা রঙের জুতো। অন্যদিকে, লাল ও সাদা রঙের পোশাক পরেছেন হৃত্বিক। ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'বেঞ্চে বসে রয়েছে মেয়েটি। ২০২২-এর গরমের ছুটি। লন্ডন।' হৃত্বিকের পোস্টে কমেন্ট করেছেন সাবা নিজেও। উল্লেখযোগ্য, করবা চৌথের উৎসবের মাঝেই প্রথমবার প্রেমিকার ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করলেন হৃত্বিক। 

আরও পড়ুন - Sara-Shubman Updates: ফের একসঙ্গে সারা-শুভমন, কোথায় চললেন দুজনে? ভিডিও ভাইরাল

প্রসঙ্গত, এর আগে একাধিকবার ক্যামেরায় বন্দি হয়েছেন হৃত্বিক রোশন এবং সাবা আজাদ। তাঁদের প্রথমবার একসঙ্গে দেখা যায় একটি রেস্তোরাঁ থেকে বেরোতে। যদিও সেই সময়ে সম্পর্কের কথা বেমালুম অস্বীকার করে গিয়েছিলেন 'কহো না পেয়ার হ্যায়' অভিনেতা। কিন্তু যত দিন এগিয়েছে, তত ঝুলি থেকে বেড়াল বেরিয়েছে। একসঙ্গে তাঁরা প্রথমবার প্রকাশ্যে আসেন কর্ণ জোহরের জন্মদিনের পার্টিতে। সকলের সঙ্গে সাবাকে পরিচয়ও করিয়ে দেন হৃত্বিক। তারপর একাধিকবার দুজনকে একসঙ্গে নানা জায়গায় দেখা গিয়েছে। তবে, কি এবার সম্পর্কে অফিশিয়ালি শিলমোহরটা দিয়েই দিলেন হৃত্বিক রোশন?

অন্যদিকে, হৃত্বিক রোশনকে আগামীতে দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। কিছুদিন আগেই মুক্তি পায় তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'বিক্রম বেদা' (Vikram Veda)। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় সেফ আলি খানকে (Saif Ali Khan)। সামনেই মুক্তি পেতে চলেছে আরও বেশ কিছু ছবি। প্রথমবার পর্দায় তিনি জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে। দুজনের ছবি 'ফাইটার' (Fighter) মুক্তি পাবে আগামী বছর। বিভিন্ন সূত্রে খবর তেমনটাই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget