এক্সপ্লোর

হৃত্বিকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড, হ্যাকার পরিবর্তন করল প্রোফাইল ছবিও

মুম্বই:  বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনকি হ্যাকার নায়কের প্রোফাইল ছবি পরিবর্তন করে হ্যাকড অ্যাকাউন্টে নিজের ছবিও লাগিয়ে দিয়েছিল। এই কাণ্ডটি ঘটিয়েছে নেহাতই এক কিশোর। প্রোফাইল ছবি পরিবর্তন করে, সেখানে লাইভ স্ট্রিমিংও শুরু করে দেয় সেই কিশোর। হৃত্বিকের প্রোফাইলে থাকা নায়কের বন্ধুরা অনেকেই চমকে যান, যখন তাঁরা সোমবার সন্ধে বেলা দেখেন ঘন্টা দুয়েকের জন্যে হৃত্বিকের বদলে সেখানে একটি অন্য কিশোরের মুখ। এছাড়াও তাঁদের সঙ্গে হৃত্বিকের বদলে সেই কিশোর লাইভ স্ট্রিমের মাধ্যমে কথা বলছে। হ্যাকড হয়েছে বোঝার সঙ্গে সঙ্গেই হৃত্বিকের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। hrithik-roshan তবে কিছুক্ষণের মধ্যেই ফের সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়। তারপর গতরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট মারফত্ হৃত্বিক বলেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হলেও, আপাতত নিরাপদ। এবং এই অ্যাকাউন্টের মালিক এখন নায়ক স্বয়ং। তিনি তাঁর পোস্টে লিখেছেন অসাধারণ উদ্ভাবনী শক্তির অধিকারী এক কিশোর তাঁর প্রোফাইল হ্যাক করেছিল। যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে নায়কের, এই তথ্য খুব শীঘ্র সামনে আসে, তাই অভিনেতার কোনও ব্যক্তিগত তথ্যই কিশোর ফাঁস করতে পারেনি বলেই ধারণা বিশেষজ্ঞদের। তবে এধরনের ঘটনায় যথেষ্ট চিন্তার মেঘ দেখছেন সাইবার বিশেষজ্ঞরা। হৃত্বিকের মতো একজনের অ্যাকাউন্ট এক কিশোর এত সহজে হ্যাক করে ফেললে, সোশ্যাল মিডিয়ার নিরাপত্তাই প্রশ্নের মুখে চলে আসছে। সেই কিশোরের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারেন অভিনেতা, সেবিষয় কিছু জানা না গেলেও, সূত্রের দাবি হৃত্বিক সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করবেন।

সেরা শিরোনাম

C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু

ভিডিও

Food Safety Controversy: এতদিন যে খাবার আমাদের পেটে গেল, তার কী হবে? কী বলছেন বিশেষজ্ঞরা?
Food Safety Controversy: খাবারের পর এবার খাদ্য দফতরের নজরে পানীয় জল | Drinking Water | ABP Ananda
Tukaram Mundhe: তুকারাম মুন্ডে - একটা নামেই থরহরিকম্প হচ্ছে গোটা Maharashtra | ABP Ananda
TMC News: তৃণমূলের ব্যর্থতা থাকলে খুঁজে খুঁজে বের করে সাজা দিক: প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP Ananda
Biswanath Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Bageshwar Baba: পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
পুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে ভণ্ড বলে আক্রমণ, বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ
CPM Party Office Attack: জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
জলপাইগুড়িতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, সরব সেলিম
Food Safety in Kolkata Restaurant: 'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
'করিম'স, সিমলা রেস্তোরাঁ, বলরাম মল্লিক অ্যান্ড রাধরমণ মল্লিক'-এর মতো প্রতিষ্ঠানকে সাসপেন্ড, আর কোন কোন রেস্তোরাঁ বন্ধ?
Samsung India layoffs: ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
ভারতে ছাঁটাই শুরু করল Samsung, খরচ কমাতেই কি? কোন কোন বিভাগের দিকে নজর?
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
Suvendu Adhikari: নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
নেপাল বিপর্যয়ের পর আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, পাহাড়বাসীকে সামাজিক প্রকল্প তুলে দেবেন
Tata JLR Layoffs : আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
আশঙ্কাই সত্য়ি হল ! ৪০০০ কর্মী ছাঁটাই করবে টাটার এই কোম্পানি
Embed widget