এক্সপ্লোর

'Tarla' Trailer Out: ওটিটিতে মুক্তি পাবে হুমা কুরেশির 'তরলা', প্রকাশ্যে ট্রেলার

'Tarla': 'তরলা' ছবির ২ মিনিটের ট্রেলার দেখাবে বিখ্যাত শেফ তরলা দালালের ব্যক্তিগত ও কর্মজীবনের সফর। হুমা কুরেশিকে দেখা যাবে তরলা দালালের চরিত্রে। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শরিব হাশমি।

নয়াদিল্লি: বিখ্যাত শেফ তরলা দালালের (chef Tarla Dalal) জীবনের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে ছবি 'তরলা' (Tarla)। বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে এই ছবি। হুমা কুরেশি (Huma Qureshi) ও শরিব হাশমি (Sharib Hashmi) অভিনীত ছবির ট্রেলার পেল মুক্তি ('Tarla' Trailer Out)। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করলেন অভিনেত্রী। 

প্রকাশ্যে 'তরলা' ছবির ট্রেলার

সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী ছবির ট্রেলার পোস্ট করলেন অভিনেত্রী হুমা কুরেশি। ক্যাপশনে লেখেন, 'এসে গেছে!!! জীবনে কিছু করে দেখানোর বিশেষ রেসিপি আপনারও নোট করে নিন। ট্রেলার প্রকাশ্যে।' ৭ জুলাই থেকে  এই ছবি স্ট্রিম হবে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন হুমা কুরেশি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

'তরলা' ছবির ২ মিনিটের ট্রেলার দেখাবে বিখ্যাত শেফ তরলা দালালের ব্যক্তিগত ও কর্মজীবনের সফর। হুমা কুরেশিকে দেখা যাবে তরলা দালালের চরিত্রে। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শরিব হাশমি। ট্রেলারে দেখা যাচ্ছে, জীবনে কিছু একটা গুরুত্বপূর্ণ করে উঠতে চায় তরলা, কিন্তু কী, সেটা সে জানে না। প্রত্যেকদিনের বাড়ির কাজ, সংসার সামলে জীবনে নিজের লক্ষ্য উপলব্ধ করতেও বেশ ভালই সময় লেগে যায় তাঁর। বিয়ের পর স্ত্রী ও মা হিসেবে নিজের জীবনের ১২ বছর কাটানোর পর নিজের স্বপ্ন পূরণের কাজ শুরু করেন তিনি। কারণ, স্বপ্ন দেখার ও তা পূরণের চেষ্টা করার কোনও মেয়াদ শেষের তারিখ হয় না। 

অবশেষে দেখা যায় তরলা নিজের কুকিং ক্লাস অর্থাৎ রান্না শেখানোর ক্লাস শুরু করে। 'হোম কুক' থেকে 'প্রোফেশনাল কুক' হয়ে ওঠার পথে তরলার জীবনের বিভিন্ন মুহূর্তের কোলাজেই তৈরি ট্রেলার। 

আরও পড়ুন: Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার

এই চরিত্র প্রসঙ্গে হুমা কুরেশি লেখেন, 'তরলা দালাল আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। রান্নাঘরে মায়ের কাছে ওঁর বইয়ের একটা কপি ছিল এবং আমার স্কুল টিফিনের জন্য প্রায়ই সেখান থেকে নতুন রেসিপি ট্রাই করতেন মা। আমার পরিষ্কার মনে আছে একবার মাকে আমি সাহায্য করেছিলাম তরলার হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম বানাতে। এই চরিত্রটা আমাকে ছোটবেলার সেই মিষ্টি মুহূর্তগুলোয় ফিরিয়ে নিয়ে গেছে এবং রনি, অশ্বিনী ও নীতেশে কাছে এর জন্য আমি কৃতজ্ঞ যে এই অনুপ্রেরণামূলক চরিত্রটি আমি করতে পারব সেই ভরসা ওঁরা আমার ওপর রেখেছে।'

'তরলা' ছবির পরিচালক পীযূষ গুপ্ত ও প্রযোজক রনি স্ক্রুওয়ালা, অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারি। ৭ জুলাই থেকে জি ফাইভে এই ছবি দেখা যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget