এক্সপ্লোর

‘দঙ্গল’-এর বক্স অফিস সাফল্যে আমি ঈর্ষান্বিত:কঙ্গনা

মুম্বই: স্পষ্ট ভাষায় নিজের মনের কথা বলতে কখনওই পিছপা হননা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তাঁকে সবাই স্পষ্টবক্তা হিসেবেও চেনেন, আর তার ব্যতিক্রমও হল না কফি উইথ কর্ণের শোয়ে। ছোটপর্দার এই জনপ্রিয় শোয়ের অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা। আগেই শোনা গিয়েছিল শোয়ে এসে তিনি সঞ্চালক কর্ণকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতেও দুবার ভাবেননি। এবার তাঁর সৎ স্বীকারোক্তি আমির খানের ছবি ‘দঙ্গল’-এর বক্স অফিস সাফল্য দেখে তিনি কার্যত ঈর্ষান্বিত। বিভিন্ন ছবিতে যেমন কঙ্গনার বিস্ফোরক অভিনয় দর্শককে টানে, তেমনই পর্দার বাইরেও কঙ্গনার বিস্ফোরক কথা তাঁর ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায়। তিনি ইন্ডাস্ট্রিতে কোনও স্বজনপোষণ ছাড়া শুধুমাত্র অভিনয়ের ওপর নির্ভর করে পেরিয়ে গেছেন একের পর এক মাইলস্টোন। মুক্তির অপেক্ষায় রয়েছে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’। এই ছবির প্রচারে সম্প্রতি কর্ণের শোয়ে হাজির হয়েছিলেন ছবির তিন স্তম্ভ সেফ আলি খান, কঙ্গনা রানাউত এবং শাহিদ কপূর। সেখানে কর্ণ অতিথিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন ‘তোমরা কখনও ইন্ডাস্ট্রিতে তোমাদের সহ-অভিনেতার সাফল্যে ঈর্ষান্বিত হওনি?’ এই প্রশ্নের উত্তরে সেফ কোনও সরাসরি জবাব না দিলেও, কঙ্গনা বলেন তিনি মানুষের স্বাভাবিক এই অনুভূতির উর্ধ্বে নন। সেপ্রসঙ্গেই কঙ্গনা বলেন, আমিরের ‘দঙ্গল’ যখন বক্স অফিসে দারুন ব্যবসা করেছে তখন তিনি মারাত্মক ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন। তবে কঙ্গনার এই প্রতিক্রিয়া শুনে আমির কী বলবেন সেটাই এখন জানতে উত্সুক ইন্ডাস্ট্রির লোকজন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget