এক্সপ্লোর

প্রতিযোগিতায় বিশ্বাস করি না, প্রেরণা পাই দুই রণবীরের কাজ থেকে: আমির

মুম্বই: পেশাদারি দুনিয়ার ইঁদুর দৌড়ে তাঁর বিশ্বাস নেই। বরং নতুন প্রজন্ম প্রেরণা জোগায় তাঁকে। বললেন আমির খান। ‘দঙ্গল’-এর আকাশছোঁয়া সাফল্যে তৃপ্ত নায়ক বলেছেন, তাঁর যাবতীয় প্রতিযোগিতা নিজের সঙ্গে। অন্য কারও সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে প্রতিযোগিতায় নেমে প্রতিনিয়ত উন্নতি করাই তাঁর পছন্দ। একজন সৃষ্টিশীল ব্যক্তি, একজন শিল্পী হিসেবে তাঁর চেষ্টা, নিজেকে উন্নত করা। এই উন্নতি সৃষ্টিশীলতার নিরিখে, ব্যবসার কথা ভেবে নয়। যদিও তার মানে এই নয়, যে শাহরুখ বা সলমন খানের কাজ ভাল লাগে না তাঁর। আমির জানিয়েছেন, শুধু শাহরুখ-সলমনই নন, অক্ষয় কুমার, অজয় দেবগণ, রণবীর কপূর, রণবীর সিংহ ও হৃতিক রোশনের মত অসাধারণ অভিনেতা ইন্ডাস্ট্রিতে রয়েছেন। সলমনের ‘সুলতান’ ও ‘দাবাং’ তাঁর ভাল লেগেছে। আবার সঞ্জয় দত্তের মুন্নাভাইও তাঁর বেজায় পছন্দ। রণবীর সিংহ ও রণবীর কপূরের কাজ তাঁকে প্রেরণা দেয়। এঁরা দুর্দান্ত অভিনেতা। কিন্তু কারও সঙ্গে কোনও প্রতিযোগিতায় তিনি নেই। নোট বাতিলের ধাক্কায় ‘’রক অন টু’, ‘ফোর্স টু’, ‘কাহানি টু’-র মত বেশ কয়েকটি ছবি ফ্লপের খাতায় নাম লেখালেও ‘দঙ্গল’-এর জয়রথ অপ্রতিহত গতিতে এগোচ্ছে। এ ব্যাপারে আমির মনে করেন, নোট বাতিলের জেরে ছোট শহরগুলিতে ছবি চলেনি সেটা ঠিক। নোট বাতিলের কোনও প্রভাব নেই বলা যাবে না। কিন্তু যেভাবে তাঁর ছবি দর্শকের ভালবাসা পেয়েছে, তাতে তিনি অভিভূত হয়ে গেছেন। এখনও পর্যন্ত যত প্রশংসা তিনি পেয়েছেন, তার মধ্যে তাঁকে সবথেকে বেশি ছুঁয়ে গেছে ঋষি কপূরের মন্তব্য। ‘দঙ্গল’ দেখে তিনি আমিরকে বলেন, এখনকার রাজ কপূর। ভারতীয় ছবির গ্রেটেস্ট শ্যোম্যানের সঙ্গে নিজেকে তুলনা করার সামর্থ্য তাঁর নেই বলে আমির জানিয়েছেন। এত বড় প্রশংসা তিনি কখনও পাননি, বিশ্বাসই করতে পারছিলেন না, এ কথা বলেছেন খোদ ঋষি, রাজ কপূরের ছেলে!

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Dilip Ghosh on Indranil Sen |
Kunal Ghosh-Snehashis Chakraborty |
Mamata Banerjee |
Mamata Banerjee on Gyanesh Kumar |
Suvendu Adhikari on Rejinagar |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget