এক্সপ্লোর

Ibrahim Ali Khan: দ্বিতীয় ছবিতে পা, দীনেশ ভিজানের পরবর্তী ছবিতে সইফ পুত্র ইব্রাহিম

Dinesh Vijan: ইব্রাহিম আলি খানের পরবর্তী ছবির পরিচালক কি কুণাল দেশমুখ?

কলকাতা:  এবার রুপোলি পর্দায় পা রেখে ইতিমধ্য়েই প্রথম ছবির শ্য়ুটিং শেষ করে ফেলেছেন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)। এবার দ্বিতীয় ছবির জন্য়ও প্রস্তুতি শুর করলেন সইফ (Saif Ail Khan) পুত্র। বলিউড সূত্রের খবর অনুযায়ী, প্রযোজক দীনেশ ভিজানের (Dinesh Vijan) পরবর্তী ছবি 'ডিলার' -এ অভিনয় করবেন ইব্রাহিম। 

জানা যাচ্ছে, দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মসের (Maddock Films) প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। মূলত রোম্য়ান্টির ঘরানার এই ছবিতে ইব্রাহিম আলি খান  বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনও নিশ্চিত হয়নি। সূত্রের খবর অনুযায়ী, চিত্রনাট্য শোনার পরই তা মনে ধরে সইফ পুত্রর, এবং সঙ্গে সঙ্গে তিনি সম্মতি জানান। এই ছবি পরিচালনা করতে পারেন কুণাল দেশমুখ।

উল্লেখ্য, বড়পর্দায় পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন ইব্রাহিম আলি খান। ছবির নাম এখনও স্থির হয়নি। তবে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া যাবে কাজলকে (Kajol)। ছবিটি মূলত ইমোশনাল থ্রিলার ঘরানার। পৃথ্বীরাজের বিপরীতে দেখা যাবে কাজলকে। ইতিমধ্য়েই শেষ হয়েছে এই ছবির শ্য়ুটিং। 

আরও পড়ুন...

চিঠিতে জ্যাকলিনকে উৎসর্গ করলেন শাহরুখের 'চলেয়া' গান, পশুদের হাসপাতাল খোলার আশ্বাস সুকেশের

প্রসঙ্গত, অভিনয় জগতে এই শুরু হলেও ইন্ডাস্ট্রিতে আগে থেকেই কাজ করছেন ইব্রাহিম। কর্ণ জোহরের সঙ্গে সহকারী পরিচালকের কাজ করেছেন তিনি আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে। 

পরিচালক কায়োজি ইরানি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবির কিছু ছবিও পোস্ট করেছিলেন। সেখানে বরফাবৃত কিছু লোকেশনের দেখা মিলেছিল। প্রসঙ্গত, অভিনয় দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন কায়োজি। তাঁকে এর আগে কাইজাদ 'সুডো' সোডাবটলওপেনারওয়ালার চরিত্রে দেখা গিয়েছিল কর্ণ জোহর পরিচালিত ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ। সেই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, বরুণ ধবন ও সিদ্ধার্থ মলহোত্র। এছাড়া তিনি এর আগে ২০২১ সালে নেটফ্লিক্সের অ্যান্থলজি ছবি 'অজীব দাস্তানস'-এ একটি গল্পের পরিচালনা করেন। সেই গল্পে অভিনয় করেছিলেন শেফালি শাহ ও মানব কৌল।

অভিনেতা হিসেবে ইব্রাহিম আলি খান দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget