এক্সপ্লোর

জায়রার পাশে দাঁড়িয়ে কঙ্গনা বললেন, আমি হলে ওই ব্যক্তির পা ভেঙে দিতাম

মুম্বই: বিমানে নিগ্রহের ঘটনায় জায়রা ওয়াসিমের পাশে দাঁড়াসেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিমানে এক সহযাত্রী তাঁকে নিগ্রহ করেছে অভিযোগ করে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন জায়রা। এজন্য বিদ্রুপের মুখে পড়তে হয়। দঙ্গল অভিনেত্রী বিমানের ঘটনার কথা ভিডিওতে জানাতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। জায়রা ভিডিওতে জানিয়েছিলেন, এক পুরুষ যাত্রী তাঁর কাঁধে খোঁচা দিচ্ছিলেন এবং ঘাড়ে ও পিঠে পা ওঠানামা করছিলেন। এরপরই সোশ্যাল মিডিয়া গ্রাহকদের একাংশ জায়রার ওই অভিযোগরে প্রচার পাওয়ার কৌশল বলে মন্তব্য করেন। কেউ কেউ তাঁর অভিযোগের সারবত্তা নিয়েই প্রশ্ন তোলেন। আবার অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার পরিবর্তে জায়রার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিত ছিল বলে মন্তব্য করেন। এরইমধ্যে একটি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে জায়রার হয়ে সওয়াল করলেন কঙ্গনা। তিনি বলেন, একজন তরুণী বিমানে তাঁর নিগ্রহের কথা বলেছেন। আর এই ঘটনায় যে প্রতিক্রিয়া দেখা গিয়েছে, তা খুবই হতাশাজনক। আবার কোনও কোনও প্রত্যক্ষদর্শী বলছেন, ওই ব্যক্তির কোনও দোষই ছিল না। তিনি শুধু জায়রার সিটের হাত রাখার জায়গায় পা রেখেছিলেন। কঙ্গনা বলেছেন, কেউ যদি আমার হাত রাখার জায়গায় পা রাখেন, তাহলে তা যৌন বা আবেগসংক্রান্ত নিগ্রহ ঘটেছিল কিনা, তার ব্যাখ্যা তো আমিই করব। সহযাত্রীরা কোনওভাবেই বলতে পারেন না যে, নিরীহ পা বিশ্রাম নিচ্ছিল মাত্র। কঙ্গনা আরও বলেছেন, আসলে এটাই হয়। একজন মেয়ে এগিয়ে এসে বলেছে যে, তাকে নিগ্রহ করা হয়েছিল। কিন্তু এরপর অবধারিতভাবেই বলা হবে, তুমি মেয়ে, এসব বাজে জিনিসের সঙ্গে জড়িও না। কঙ্গনা আরও বলেছেন, বিমানে ঠিক কী ধরনের নিগ্রহের মুখোমুখি জায়রাকে হতে হয়েছিল, তা বলার জায়গায় তিনি নেই। কিন্তু কেউ যদি অন্য যাত্রীর আসনের হাত রাখার জায়গায় পা রাখেন, তাহলে তা একেবারেই ভুল। তাই জায়রার সমালোচনা কেন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কঙ্গনা। তিনি বলেছেন, এটা এমন একটা পরিবেশ, যেটা আতঙ্কের। আর এই পরিবেশে মুখ খোলার সাহস কতজনের হবে? একইসঙ্গে কঙ্গনা বলেছেন, তাঁর সঙ্গে এমন হলে তিনি ওই ব্যক্তির পা ভেঙে দিতেন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget