এক্সপ্লোর

Ideas of India: 'অপয়া বদনামে বাদ পড়েছিলাম ১১টা ছবি থেকে' এবিপি নেটওয়ার্কের আইডিয়াস অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে বললেন বিদ্যা বালন

Ideas of India: বলিউড নয়, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ছবি থেকে। সহজ ছিল না বর্তমানে বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর কেরিয়ারের প্রথম জীবনটা। মাত্র একটা শ্যুটিংয়ের পর 'অপয়া' বলে দাগিয়ে দেওয়া হয়েছিল বিদ্যা বালনকে!

মুম্বই: বলিউড নয়, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দক্ষিণী ছবি থেকে। সহজ ছিল না বর্তমানে বলিউডের প্রথম সারির এই অভিনেত্রীর কেরিয়ারের প্রথম জীবনটা। মাত্র একটা শ্যুটিংয়ের পর 'অপয়া' বলে দাগিয়ে দেওয়া হয়েছিল বিদ্যা বালনকে! এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' অনুষ্ঠানে নিজের কেরিয়ারের শুরুর অজানা গল্প বললেন বিদ্যা বালন (Vidya Balan)।

আজ নিজের বক্তব্য রাখতে গিয়ে বিদ্যা বলেন, 'এখন বিদ্যা বালন বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত নাম। কিন্তু দক্ষিণী ছবি থেকে সফর শুরু করা মেয়েটার জন্য এই যাত্রাটা সহজ ছিল না। বিদ্যার প্রথম ছবিতে অভিনয় করছিলেন তৎকালীন দক্ষিণী সুপারস্টার মোহনলাল। কিন্তু মাত্র একদিন শ্যুটিং করেই শ্যুট বন্ধ করে দেন সেই সুপারস্টার। তখন সদ্য ইউনিটে যোগ দিয়েছিলাম আমি। এই ঘটনার পর আমায় 'অপয়া' বলা হয়। এমনকি পর পর ১১টা ছবি থেকেও বাদ দেওয়া হয় আমাকে।'

এরপর বিদ্যা যোগ করেন, 'পুরুষদের সাধারণত অপয়া বলা হয় না। অপয়া বলে মেয়েদের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া ভীষণ সহজ। তবে যে সমস্ত অভিনেত্রীকে কেরিয়ারের শুরুতে 'অপয়া' বলে অভিহিত করা হয়েছিল, আজ তারাই বড় তারকা হয়েছেন।'

'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সম্পর্কে

ভবিষ্যতের ভারত নিয়ে নতুন ভাবনা। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। এই প্রথমবার এবিপি নেটওয়ার্ক আয়োজন করেছে 'আইডিয়াজ অফ ইন্ডিয়া' সামিট ('Ideas of India' Summit)। ২৫ ও ২৬ তারিখ মুম্বইতে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে হাজির থাকছেন ভারতের বিভিন্ন ক্ষেত্রের তারকারা। নিজ নিজ ক্ষেত্রে যাঁরা নিজের মহিমায় উজ্জ্বল, এবিপি নেটওয়ার্কে বক্তব্য রাখতে হাজির হয়েছেন সেই সমস্ত মানুষেরা। ৭৫ বছরে ভারতের যাত্রা থেকে শুরু করে কী হয়ে পারে বিভিন্ন ক্ষেত্রের ভবিষ্যৎ, সবই উঠে আসে আলোচনায়। এই আলোচনা সভায় বক্তব্য রাখার জন্য যে সমস্ত বিষয় বেছে নেওয়া হয়েছে তা সমসাময়িক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি। একমঞ্চে দেশের সেরা ব্যক্তিত্বরা। ২ দিনের এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া নামাঙ্কিত এই অনুষ্ঠানে থাকছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী কৈলাস সত্যার্থী, শেষ দিনে থাকবেন আমির খান। থাকছেন তাপসী পান্নু, নওয়াজউদ্দিন সিদ্দিকি, পরিচালক কবির খান, রমেশ সিপ্পি, নাগেশ কুকুনুর-সহ বলিউডের একঝাঁক ব্যক্তিত্ব। ঊষা উত্থুপ, পাপনের মতো সঙ্গীত শিল্পীদেরও এই মঞ্চে দেখা যাবে। শিল্পকর্তা নারায়ণমূর্তি, আনিশ শাহ, আনন্দ কুমার ছাড়াও প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে থাকছেন কপিলদেব, লিয়েন্ডার পেজ, অঞ্জু ববি জর্জরা। অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী ও মহারাষ্ট্র সরকারের মন্ত্রী আদিত্য ঠাকরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget