এক্সপ্লোর

Dil Chahta Hai Update: ডিম্পল কপাডিয়া 'না' বললে হয়তো তৈরিই হত না 'দিল চাহতা হ্যায়'

ডিম্পল কপাডিয়া 'না' বললে হয়তো তৈরিই হত না 'দিল চাহতা হ্যায়'। ছবির কুড়ি বছর পূর্তিতে জানালেন পরিচালক।

মুম্বই: ১০ অগাস্ট, মঙ্গলবার, ২০ বছর পূরণ করল জনপ্রিয় হিন্দি ছবি 'দিল চাহতা হ্যায়'। নতুন কনসেপ্টে, নতুন লুকে, নতুন পরিচালকের হাত ধরে তামাম দর্শকের মন জয় করে সিনেমাটি, যা এখনও আট থেকে আশি সকলেরই খুব কাছের।

পরিচালক হিসেবে বলিউডে প্রথম পা রেখেই ছক্কা হাঁকান ফারহান আখতার। পরিচালকের যাত্রা শুরুর কুড়ি বছর পূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া জুড়ে  একাধিক আবেগঘন পোস্ট করতে দেখা গেল তাঁকে। আলাদা আলাদা পোস্টে ধন্যবাদ জানিয়েছেন 'দিল চাহতা হ্যায়' ছবির সঙ্গে জড়িত প্রায় প্রত্যেককে। ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমির খান, সেফ আলি খান, অক্ষয় খন্না, ডিম্পল কপাডিয়া, প্রীতি জিন্টা, সোনালি কুলকর্নির কাছে।

তাঁর ইনস্টাগ্রাম স্টোরি ও ট্যুইটারে সকলকে ধন্যবাদ জানিয়েছেন একাধিক পোস্টে। ক্যাপশনে করলেন স্মৃতি রোমন্থন। সেখানেই উল্লেখ করেন, যদি ডিম্পল কপাডিয়া ছবিতে অভিনয় করতে নারাজ হতেন তাহলে সিনেমাটি তৈরিই করতেন না ফারহান।

'দিল চাহতা হ্যায়' ২০ বছর পূর্তির দিনই নিজের পরবর্তী পরিচালনার কথা ঘোষণা করেন ফারহান আখতার। তিন কন্যার রোড ট্রিপের গল্প বলবে 'জি লে জ়রা'।

অভিনেত্রী ডিম্পল কপাডিয়ার ছবি পোস্ট করে ফারহান লেখেন, 'আমার মনে হয় যদি তুমি না করে দিতে, তাহলে বোধ হয় সিনেমাটা তৈরি বন্ধ করে দিতে হত। 'তারা' চরিত্রটি তোমার জন্যই লেখা হয়েছিল এবং ঈশ্বরকে অশেষ ধন্যবাদ যে তুমি রাজি হয়েছিলে। চির কৃতজ্ঞ।'

নতুন পরিচালক হওয়া সত্ত্বেও তাঁর উপরে ভরসা করার জন্য ছবির তিন মুখ্য অভিনেতা, আমির, সেফ, অক্ষয়কেও ধন্যবাদ জানিয়েছেন ফারহান। মজা করে লিখেছেন, 'হয় বন্ধুত্ব খুব গভীর ছিল নয়তো এই ছবিটা ৩ডি।'

এছাড়াও বিভিন্ন পোস্টে অভিনেত্রী প্রীতি জিন্টা, সোনালি কুলকর্নি, সঙ্গীত পরিচালক-ত্রয়ী শঙ্কর-এহসান-লয়, গীতিকার জাভেদ আখতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আপাতত ডিজিট্যাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় ফারহান আখতার, ম্রুণাল ঠাকুর ও পরেশ রাওয়াল অভিনীত 'তুফান' ছবিটি দেখা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget