এক্সপ্লোর

কোনওদিন ‘পানি’ তৈরি করতে পারলে সুশান্তকে উৎসর্গ করব, ট্যুইট শেখর কপূরের

শেখরের সঙ্গে সুশান্তের পানি ছবিটি করার কথা ছিল যশরাজ ফিল্মসের ব্যানারে।

মুম্বই: নিজের পরবর্তী ছবি ‘পানি’-র জন্য সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অনেকখানি কথা এগিয়ে গিয়েছিল পরিচালক শেখর কপূরের। ছবিটা আর হয়নি ঠিকই, কিন্তু সুশান্তের খুব নিকটজন হয়ে গিয়েছিলেন তিনি অল্প সময়ের মধ্যে। সে জন্য সুশান্ত চলে যাওয়ার পর তাঁকে বার বার মিস করছেন শেখর। এবার তিনি ট্যুইট করে বলেছেন, যদি পানি ছবিটা তিনি কোনও দিন করতে পারেন তবে তা উৎসর্গ করবেন সুশান্তকে। অভিনেতা মারা যাওয়ার পর শেখর ট্যুইটও করেছিলেন যে, তিনি কাছে থাকলে হয়তো সুশান্ত অনেক কথা শেয়ার করতে পারতেন এবং এই পরিণতি হতো না। পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কারা সুশান্তকে কষ্ট দিয়েছে, তাও তিনি জানেন বলে ট্যুইটে দাবি করেছিলেন শেখর। তারই ভিত্তিতে কিছুদিন আগে বান্দ্রা থানার পুলিশ তাঁর বয়ান রেকর্ড করে।
শেখরের সঙ্গে সুশান্তের পানি ছবিটি করার কথা ছিল যশরাজ ফিল্মসের ব্যানারে। এই হাউজের হয়ে ‘শুদ্ধ দেশি রোম্যান্স’ এবং ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ করেছিলেন সুশান্ত। ‘পানি’ তাঁর তৃতীয় ছবি হতে যাচ্ছিল যশরাজের সঙ্গে। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, ‘ছিছোড়ে’ ছবিটির পর গত ৬-৭ মাসে বেশ কয়েকটি ছবি নিয়ে কথা হওয়ার পরেও সবকটি হাতছাড়া হয়ে যায়। তা থেকেই নাকি মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত। সুশান্তর সঙ্গে পানি ছবিটি না হওয়া নিয়ে বেশ যন্ত্রণায় আছেন শেখর। তিনি জানিয়েছেন যে, পানি প্রোজেক্টটি গত ১৫ বছর ধরে তাঁর মাথায় ঘুরছে। কিন্তু হয়ে ওঠেনি। সুশান্তকে দেখার পরই তাঁর মনে হয়েছিল যে, এ ছবি এই ছেলেটিকে দিয়েই ঠিকমতো হবে। কিন্তু হল না কাজ শুরু। আর সে কারণেই যদি কখনও কাজটা সত্যি শেষ করতে পারেন, তবে তা সুশান্তকেই উৎসর্গ করবেন বলে জানিয়েছেন শেখর। পাশাপাশি তিনি ট্যুইটারে এ-ও লিখেছেন, 'তবে সিনেমাটি তৈরি করলে তা এমন কোনও পার্টনারের সঙ্গে করব, যারা মানবিক, উদ্ধত নয়।' সরাসরি নাম না করলেও ওয়াকিবহাল মহলের মতে, যশরাজ ফিল্মসকে বিঁধেছেন পরিচালক।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget