এক্সপ্লোর

‘গরিবদের পাশে দাঁড়ান’, স্বাধীনতা দিবসে ভিডিও বার্তায় অনুরাগীদের কাছে আর্জি অক্ষয়ের

গরিবদের সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরাগীদের প্রতি আবেদন জানালেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার।একইসঙ্গে অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রত্যেকের যতটা সম্ভব চেষ্টা করা উচিত।

মুম্বই: গরিবদের সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরাগীদের প্রতি আবেদন জানালেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার।একইসঙ্গে অনুরাগীদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ১ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিয়ো বার্তায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসার জন্য প্রত্যেকের যতটা সম্ভব চেষ্টা করা উচিত। ভিডিও বার্তায় অক্ষয় কুমার ভক্তদের কাছে আবেদন করেছেন, ফুটপাথের হকারদের সাহায্যের জন্য যেন তাঁরা অঙ্গীকারবদ্ধ হন। এই অভিনেতা বলেন, ‘‘করোনার জেরে লকডাউনের কারণে পথের ধারে ফল ও আনাজ বিক্রেতা থেকে শুরু করে, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে জিনিস বিক্রি করা হকারদের অবস্থা অত্যন্ত খারাপ। তার ওপর বৃষ্টির জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে এঁদের অনেকেরই দিনে ৫০ টাকা আয় করতেও সমস্যা হয়।’’ অনুরাগীদের প্রতি অভিনেতার প্রশ্ন, ‘‘আমরা কি একসঙ্গে মিলে ওঁদের সাহায্য করতে পারি না?’’ অক্ষয় কুমার বলেছেন, ‘‘নিজের কাছে প্রতিজ্ঞা করুন, আমরা এঁদের উপেক্ষা করব না, ওঁদের পাশে দাঁড়াব। প্রতিদিন অন্তত এক জন হকার ভাইয়ের দুঃখ অনুভবের চেষ্টা করব।’’
ওই ভিডিও বার্তাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হ্যাশট্যাগটুগেদারফরইন্ডিয়া ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘আমরা এই মানুষগুলিকে চিনি, এই মানুষগুলি আমাদের জীবনের সঙ্গে যুক্ত। এই স্বাধীনতা দিবসে আমরা একত্রিত হই এবং দেশের জন্য একজোট হয়ে এগিয়ে যাই। যাঁর যতটুকু সামর্থ্য ততটুকু সাহায্য করুন, এড়িয়ে যাবেন না। যেভাবে নিজের কথা খেয়াল রাখেন, সেভাবেই তাঁদেরও খেয়াল রাখুন।’’ উল্লেখ্য, অক্ষয় সদ্যই তাঁর বেল বটম সিনেমার শ্যুটিংয়ের জন্য লন্ডন গিয়েছেন। এই সিনেমায় হুমা কুরেশি ও লারা দত্ত লিড রোলে রয়েছেন। ফোর্বসের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেতাদের তালিকায় রয়েছেন অক্ষয়। এ বছরের মার্চে করোনার বিরুদ্ধে লড়াইয়ে পিএম কেয়ার্স ফান্ডে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন অক্ষয়। চলতি সপ্তাহের শুরুতে বিহার ও অসমের বন্যা দুর্গতদের জন্য ১ কোটি টাকা করে অনুদান দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Tiger Shroff : এরাই হামলা চালিয়েছিল টাইগারের উপর, সামনে এল ছবি, বলিউডে কারা টার্গেট...জানিয়ে দিল হামলাকারী গ্যাং
এরাই হামলা চালিয়েছিল টাইগারের উপর, সামনে এল ছবি, বলিউডে কারা টার্গেট...জানিয়ে দিল হামলাকারী গ্যাং
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Imran Khan Leave India Notice: হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
হঠাৎ রাজ ঠাকরের কাছে আমির খান, ভাগ্নে ইমরানকে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ সরকারের, জোর গুঞ্জন
Tiger Shroff: 'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..
'সলমন খানের সঙ্গে কাজ করলেই..', টাইগার শ্রফের ওপর গুলি চালানোর ঘটনার নেপথ্য কারণ কী? প্রকাশ্যে এল..

ভিডিও

Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো
Durga Puja 2026: আনন্দ সর্বজনীন পুরস্কার পেল কলকাতার ২০টি পুজো
Durga Puja 2026 | আলিপুরদুয়ার থেকে রায়গঞ্জ, কে পেল জেলার সেরা পুজোর শিরোপা? দেখে নিন
Durga Puja 2026 | ব্যারাকপুরে কোন পুজো নাম লেখাল সেরার তালিকায়? একনজরে দেখে নিন পুজোর ঝলক
Durga Puja 2026 | পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম, একনজরে দেখে নিন জেলার সেরা পুজোগুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget