এক্সপ্লোর

Indrani Haldar: রাজনৈতিক চরিত্রে ওয়েব সিরিজে ইন্দ্রাণী, প্রিয়ঙ্কা-গৌরব-উষসীর ত্রিকোণ প্রেমের গল্প?

Indrani Haldar in Web Series: সিরিজে প্রেম-সম্পর্ক রয়েছে, রয়েছে রাজনীতি, পুলিশে চাকরির বিভিন্ন দিক, অপরাধ ও জটিল রহস্য। সব মিলিয়ে 'ছোটলোক' বেশ আকর্ষণীয় একটি ওয়েব সিরিজ হবে বলেই আশা অনুরাগীদের

কলকাতা: একঝলকে তাঁকে এই লুকে দেখলে চেনাই দায়। কাঁচা পাকা বব কাট চুল, চোখে মোটা ফ্রেমের চশমা.. মাইকের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন যিনি, তিনি নাকি ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)! মোহর ভট্টাচার্য্যের চরিত্রে ফের একবার ইন্দ্রাণী প্রমাণ করতে তৈরি, তিনি লম্বা দৌড়ের ঘোড়া। মুক্তি পেল ওয়েব সিরিজ ছোটলোক (Chotolok)-এর ট্রেলার। ৩ নভেম্বর, জি ফাইভ (Zee 5) এর পর্দায় মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। 

কেবল ইন্দ্রাণী হালদার নন, এই সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), গৌরব চক্রবর্তী (Gourab Chakraborty), উষসী রায় (Ushasi Ray), উষসী চক্রবর্তী (Usashi Chakraborty), লোকনাথ দে (Loknath Dey), দামিনী বসু (Damini Basu), প্রতীক দত্ত (Pratik Dutta), দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chattyopadhyay), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), তপস্যা দাশগুপ্ত (Tapasya Dasgupta) ও অন্যান্যরা। এই সিরিজে জুটি হিসেবে দেখা যাবে প্রিয়ঙ্কা ও গৌরবকে। তবে তাঁদের সম্পর্কের মধ্যে সমস্যা রয়েছে। ট্রেলারে গৌরবের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে উষসীকেও। তবে কি এই গল্প ত্রিকোণ প্রেমের? 

নাহ.. এই সিরিজে যেমন প্রেম-সম্পর্ক রয়েছে, তেমনই রয়েছে রাজনীতি, পুলিশে চাকরির বিভিন্ন দিক, অপরাধ ও জটিল রহস্য। সব মিলিয়ে 'ছোটলোক' বেশ আকর্ষণীয় একটি ওয়েব সিরিজ হবে বলেই আশা অনুরাগীদের। অন্যদিকে, ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করেছেন ইন্দ্রাণী। বড়পর্দাতেও ছুটিয়ে ছবি করেছেন। বড়পর্দায় ইন্দ্রাণীর শেষ মুক্তি পাওয়া ছবি 'কুলের আচার'। আর এবার, ওয়েব সিরিজের দুনিয়ায় পা দিয়ে একেবারে অন্যরকম চরিত্রে ইন্দ্রাণী হালদারকে দেখবেন দর্শক। চেরিপিক্স মুভিজ প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপবুক (Cherrypix Movies Pvt. Ltd. and Flipbook)-এর প্রযোজনায় আসবে এই সিরিজ।

সামনেই মুক্তি পাচ্ছে, প্রিয়ঙ্কার আরও একটি নতুন ছবি, 'কুরবান'। এই ছবিতে অঙ্কুশ হাজরার (Ankush Hazra)-র সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে তাঁকে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। দেখানে একেবারে অন্যরকম লুকে দেখা যাবে প্রিয়ঙ্কাকে। কেবল প্রিয়ঙ্কা নন, অচেনা বেশে দেখা যাবে অঙ্কুশকেও। নির্মাতাদের দাবি, অঙ্কুশকে এই ধরণের চরিত্রে এর আগে দেখা যায়নি। শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'কুরবান' ছবিতে জুটি বাঁধবেন অঙ্কুশ ও প্রিয়ঙ্কা।

অন্যদিকে, এর আগে 'সুন্দরবনের বিদ্যাসাগর', 'গভীর জলের ফিস'-এর মতো ওয়েব সিরিজ করে নজর কেড়েছেন উষসী। গৌরবও বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন সদ্যই।

আরও পড়ুন: Tiger 3 New Poster: 'টাইগার ৩' -এর অন্যতম চমক নেতিবাচক চরিত্রে ইমরান, মুক্তি পেল লুক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Naga Chaitanya: প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
প্রাক্তন স্ত্রীর সঙ্গে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! হাইকোর্টের দ্বারস্থ নাগা চৈতন্য
Twisha Sharma : ত্বিশার দেহে আঘাতের চিহ্ন কীসের? আদৌ কি গলার ফাঁস খুলেছিলেন শাশুড়ি? সত্যি জানতে CBI এর এই 'কৌশল'
অভিনেত্রী ত্বিশার দেহ কি সত্যিই নামিয়েছিলেন স্বামী ও শ্বাশুড়ি? ৮০ কেজির ডামি নিয়ে পরীক্ষা!
Don 3 Row: বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
Anik Dutta Last Ride: 'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত
'ভূতের ভবিষ্যৎ'-এর খোঁজ আর করবেন না কেউ! পঞ্চভূতে বিলীন অনীক দত্ত, শেষযাত্রায় সঙ্গী রবীন্দ্রসঙ্গীত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget