এক্সপ্লোর

Mother Language Day: ‘ইচ্ছা করে বাংলা ভাষার হিন্দায়ণ করা হচ্ছে’ বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

‘বাংলা ভাষার শত্রুর সংখ্যা বড় বেড়ে গিয়েছে।’ মাতৃভাষা দিবসে প্রথম এই কথাটাই বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নির্বাচনী প্রচারে অনবরত ভুল বাংলা, পোস্টারে পোস্টারে ভুল বানানের ছড়াছড়ি। এমনকি সরকারি বাস, দেওয়াল লিখনেও চোখে পড়ে ভুল বাংলা। স্কুল ফেরত পড়ুয়াদের মুখে হামেশাই শোনা যায় হিন্দি-ইংরাজী মেশানো বাংলা। কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সবচেয়ে মিষ্টি ভাষা?

‘ইচ্ছা করে বাংলা ভাষায় হিন্দায়ণ করা হচ্ছে’ বলছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়

 

কলকাতা: ‘বাংলা ভাষার শত্রুর সংখ্যা বড় বেড়ে গিয়েছে।’ মাতৃভাষা দিবসে প্রথম এই কথাটাই বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নির্বাচনী প্রচারে অনবরত ভুল বাংলা, পোস্টারে পোস্টারে ভুল বানানের ছড়াছড়ি। এমনকি সরকারি বাস, দেওয়াল লিখনেও চোখে পড়ে ভুল বাংলা। স্কুল ফেরত পড়ুয়াদের মুখে হামেশাই শোনা যায় হিন্দি-ইংরাজী মেশানো বাংলা। কোথায় দাঁড়িয়ে আছে আমাদের সবচেয়ে মিষ্টি ভাষা?

বাংলা ভাষার বর্তমান অবস্থার কথা বলতে গিয়ে শীর্ষেন্দু বলছেন, ‘বাংলা ভাষার অবনতির প্রধান কারণ মূলত ২টো। রাজনীতি ও পশ্চিম ভারতের প্রভাব। যাঁরা রাজনীতি করছেন তাঁরা ভাষা সম্পর্কে যথেষ্ট যত্নশীল নন। মঞ্চে বা অন্যান্য বক্তৃতা জায়গায় তাঁরাই যদি বিকৃত বাংলা প্রয়োগ করেন তাহলে সাধারণ মানুষ কী শিখবে?’ লেখক আরও বলেন, ‘উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলা ভাষার হিন্দায়ণ করা হচ্ছে। বাংলা বলার সময় অনেক অপ্রয়োজনীয় হিন্দি কথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেগুলি বাংলা নয়, বহিরাগত শব্দ।’

শুধু বাংলা কেন যে কোনও ভাষাই পরিবর্তনশীল। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে বাংলা লেখার, বলারও। শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলছেন, ‘ভাষার পরিবর্তন অবশ্যম্ভাবী। তবে ভাষাকে জোর করে বদলাতে গেলেই বিভ্রাট। সময়ের সঙ্গে সঙ্গে ভাষা আপনা আপনিই সময়োপযোগী হয়ে ওঠে। বাংলায় বিভিন্ন সময়ে যাঁরা এসেছেন, রাজত্ব করেছেন তাঁদের কিছু শব্দও মিশে গিয়েছে বাংলায়। ঠিক একইরকম ভাবে অন্যান্য অনেক ভাষার মধ্যেও মিশে আছে অনেক বাংলা শব্দ। এই বদল স্বাভাবিক।’

এ তো গেল রাজনীতি আর রাজনৈতিক নেতা-নেত্রীদের কথা। কিন্তু সাধারণ মানুষ? তাঁদের ভাবনা? উত্তর দিতে গিয়ে শীর্ষেন্দুর গলায় ক্ষোভ। বললেন, ‘বাঙালির অস্মিতা চলে যাচ্ছে। অস্মিতা মানে অহংকার নয়, বাঙালি হওয়ার মর্যাদাবোধ। বাংলা তো নিতান্ত ফেলে দেওয়ার ভাষা নয়। ইউনেসকোর মতে, বাংলা সবচেয়ে মিষ্টি ভাষা। এখনকার মা-বাবারা শিশুদের বাধ্য করছেন শুধুই ইংরাজি বলতে, লিখতে। এর ফলে অস্তিত্ব সংকটে পড়বে বাঙালিরা। আমরা আমাদের পরবর্তি প্রজন্মকে যদি বাংলাকে সম্মান করতে না শেখাতে পারি, তাহলে বাংলার ভাষার বিপদ অপেক্ষা করছে।’

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget