এক্সপ্লোর

Ipsita Arnab Marriage: মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছবি প্রকাশ, আইনি বিয়ে সারলেন ঈপ্সিতা-অর্ণব

প্রেম পরিণতি পেল খাতায় কলমে। আইনি বিয়ে সারলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: প্রেম পরিণতি পেল খাতায় কলমে। আইনি বিয়ে সারলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipsita Mukherjee) ও অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যেত এই জুটির প্রেমের গুঞ্জন। টেলিভিশনের একটি শো-তে এসে নিজের মুখেই প্রেমের জল্পনায় শিলমোহর দিয়েছিলেন ঈপ্সিতা। শনিবার রাতে সেই প্রেমই পরিণতি পেল বিয়েতে।

গতকাল অর্থাৎ শনিবার আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় ও অর্ণব বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র ছবি ভাগ করে নিয়েছেন ঈপ্সিতা। ভরাট চিকন কাজের পাঞ্জাবিতে সেজেছেন অর্ণব। লালের বদলে ঈপ্সিতাও বেছেছিলেন হালকা সোনালি শাড়ি, সঙ্গে হালকা সোনার গয়না। মাথার খোঁপা আর কপালের লাল টিপে তাঁর সাজ পরিপূর্ণ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি আপলোড করে ঈপ্সিতা লেখেন, 'মিস্টার ও মিসেস বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ভালোবাসা।' সেইসঙ্গে হ্যাশট্যাগে অভিনেত্রী জুড়ে দেন এনগেজড ও ম্যারেড শব্দই। আইনি বন্ধনে বাঁধল প্রেম, রেজিস্ট্রি সারলেন ঈপ্সিতা অর্ণব।

এই ছবি প্রকাশ্যে আসতেই কমেন্টবক্স ভরেছে শুভেচ্ছায়। নিজের প্রোফাইলে এই ছবি ভাগ করে নিয়ে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী ঈশী ভট্টাচার্য্য। ধারাবাহিক 'শ্রীময়ী'-তে জনপ্রিয় ছিল অর্ণব আর ঈশীর জুটি। পর্দার নায়কের বিয়েতে শুভেচ্ছা জানিয়েছেন পর্দার 'দিঠি'। তবে কেবল ঈশী নয়, গৌরব চক্রবর্তী থেকে শুরু করে অনিন্দিতা রায়চৌধুরী, মিসমী দাস, শুভেচ্ছাবার্তায় নতুন জুটিকে ভরিয়েছেন সবাই। 

আপাতত 'আলতা ফড়িং' ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন অর্ণব। তার বিপরীতে অভিনয় করছেন খেয়ালী মণ্ডল। এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন খেয়ালী। অন্যদিকে ধারাবাহিক 'ধূলোকণা'-তে অভিনয় করছেন ঈপ্সিতা। অভিনেত্রী ছবি ভাগ করে নিলেও সোশ্যাল মিডিয়ায় এখনও কোনও ছবি ভাগ করে নেননি অভিনেতা।

আরও পড়ুন: এক কাপ কফিও বিক্রি হয়নি মিঠুন চক্রবর্তীর রেস্তোরাঁয়!

'আলতা ফড়িং' ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করছেন অর্ণব। পর্দায় মধ্যবিত্ত পরিবারের ব্যাঙ্কের চাকুরে তিনি, নাম, অভ্রদীপ। বাস্তবে অভ্রদীপের সঙ্গে কতটা মিল অর্ণবের চরিত্রের? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে অর্ণব একটু হেসে বললেন, 'অভ্রর মত অর্ণবও দায়িত্বশীল। পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসে। আর হ্যাঁ, পর্দার চরিত্রের মত আমিও না বলতে পারি না।' 

আরও দায়িত্বশীল হয়ে উঠুক জীবন, ভালো থাক টেলিপাড়ার এই জুটি। 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget