এক্সপ্লোর

Salman Khan Arijit Singh: সলমন-অরিজিতের মধ্য়ে দূরত্ব ঘোচাতে এগিয়ে এলেন শাহরুখ? কী বলছে সূত্র?

Tiger 3: দীপাবলিতে মুক্তি পাবে 'টাইগার থ্রি', আর এই ছবিতেই অরিজিতের একটি গান থাকছে বলে খবর সূত্রের। 

কলকাতা: সলমন খান (Salman Khan) আর অরিজিৎ সিংহর (Arijit Singh) মাঝে তৈরি হচ্ছে নতুন সমীকরণ? পুরোনো ঝগড়া ভুলে আবার একসঙ্গে কাজ করতে চলেছেন দুই তারকা? সলমনের গানে কন্ঠ দেবেন অরিজিৎ? এই খবরেই এখন বলিউড তোলপাড়।

রেগে গেলে সলমন খান রীতিমতো অগ্নিশর্মা হয়ে ওঠেন।বলিউডের বহু তারকার সঙ্গে অতীতে সলমন খানের সংঘাতের নজির রয়েছে। কখনও প্রকাশ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন সলমন খান। বিবেক ওবেরয়ের সঙ্গে সলমনের ঝামেলার খবর নিয়েও একসময় প্রচুর চর্চা হয়েছে। 

অরিজিৎ সিংয়ের সঙ্গেও সলমনের সম্পর্ক শীতল হয়েছিলএকটি সিনে-অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। বাদানুবাদের জেরে অরিজিতকে দিয়ে আর কোনও ছবিতে গান গাওয়াবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রকাশ্যে সলমন কখনও এই কথা স্বীকার না করলেও তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাই জানা গিয়েছিল। 

অরিজিতের সঙ্গে সলমন খানের ঝামেলার পর 'বজরঙ্গী ভাইজান','কিক'-এর মত ছবি থেকে অরিজিত অরিজিৎ সিংহ গান বাদ দেওয়া হয়েছিল। অরিজিতের পরিবর্তে অন্য গায়ককে দিয়ে গাওয়ানো হয়েছিল ছবিগুলিতে। 

২০১৬-য় অরিজিত সলমন খান অনুষ্কা শর্মা অভিনীত সুলতান-এর 'জগ ঘুমেয়া' গানটি প্রথমে গাওয়ানো হয়েছিল অরিজিত সিংকে দিয়ে। তবে বলিউড সূত্রে খবর, গানটির রেকর্ডিং হয়ে যাওয়ার পরেও ছবি থেকে অরিজিতের কন্ঠ বাদ যায় সলমনের নির্দেশে। অরিজিতের গাওয়া গানটি বাদ দিয়ে সেই গানই রাহাত ফতে আলি খানকে দিয়ে গাওয়ানো হয়। 

আরও পড়ুন...

সিনেমা ছাড়াও রয়েছে একাধিক আয়ের উৎস! কত টাকার সম্পত্তির মালিক দীপিকা পাড়ুকোণ?

এরপর অরিজিত সিং নিজের বয়ানে প্রকাশ্যে সলমন খানের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি নিজের বিবৃতিতে
বলেছিলেন, অনুষ্ঠান মঞ্চে কখনই সলমন খানকে অপমান করতে চাননি তিনি। অরিজিত সিংয়ের এই বয়ান প্রকাশ্যে আসার পরও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। ৯ বছর ধরে সলমন-অরিজিতের মাঝে বরফ গলেনি। 

সম্পর্কের এই তিক্ততার অতীত এখন হয়তো ভুলতে চাইছেন দুই তারকাই। কিছুদিন আগেই সলমন খানের বাড়ি থেকে বেরোতে দেখা গিয়েছে অরিজিত সিংকে। ব্যস, সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় শোরগোল। 

বলিউড সূত্রে খবর, সলমন খানের জন্য ফের গান গাইতে চলেছেন অরিজিত। সলমন ক্যাটরিনার জুটিতে দীপাবলিতে মুক্তি পাবে টাইগার থ্রি। আর এই ছবিতেই অরিজিতের একটি গান থাকছে বলে খবর সূত্রের। 

এরই সঙ্গে আরও একটি প্রশ্ন উঠছে বলিউডের অন্দরমহলে। সলমন খানের সঙ্গে কারও সম্পর্ক খারাপ হলে, চট করে সেই সম্পর্ক ঠিক হয় না। সলমনের চোখে কেউ খারাপ প্রতিপন্ন হলে, সলমন কখনও তার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন না। বলিউডে সলমন সম্পর্কে এমনই ধারণা প্রচলিত রয়েছে। সেক্ষেত্রে অরিজিত আর সলমনের মাঝের বরফ গলানোর দায়িত্বটাকে নিলেন? কার কথায় আবার অরিজিতকে দিয়ে গান
গাওয়াতে রাজি হলেন সলমন? সূত্রের খবর, তাঁদের মাঝের দূরত্ব ঘোচানোর কাজটি করেছেন স্বয়ং শাহরুখ খান। শাহরুখের কথাতেই নাকি পুরোনো বৈরিতা ভুলে অরিজিতকে কাছে টেনে নিয়েছেন সলমন। 

শাহরুখ আর সলমন অভিন্ন হৃদয় বন্ধু। এদিকে শাহরুখের লিপে জনপ্রিয় বহু গান উপহার দিয়েছেন অরিজিত সিং। বন্ধুর জন্যও অরিজিতের কন্ঠে এমনই হিট গান প্রত্যাশা করেন শাহরুখ খান। তাই তো সলমনকে তিনি রাজি করিয়েছেন টাইগার থ্রিতে অরিজিতকে দিয়ে গান গাওয়ানোর জন্য । 

এখন সময়ের অপেক্ষা। সলমনের লিপে অরিজিতের নতুন গানের অপেক্ষা। সলমন-অরিজিৎ সখ্যতা!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget