এক্সপ্লোর

Saif Ali Khan: গভীর ঘুমে নিরাপত্তারক্ষীরা, সেই সুযোগেই পাঁচিল টপকে সেফ আলি খানের বিল্ডিংয়ে ঢোকে শরিফুল?

Saif Ali Khan Attack: সেফ আলি খানের অ্যাপার্টমেন্টে ঢোকার আগে নাকি আরও ৩টে অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেছিল মহম্মদ শরিফুল ইসলাম। তবে কোথাওই সুবিধা করে উঠতে পারেনি

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) বাড়িতে হামলার ঘটনায় তদন্ত চলছে। আর সেই ঘটনায় এবার সেফ ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan)-এর বাড়ি থেকে মিলল গ্রেফতার হওয়া মহম্মদ শরিফুল ইসলামের আঙুলের ছাপ। এছাড়াও এই হামলা নিয়ে জানা গেল একাধিক চমকপ্রদ তথ্য। গত ১৬ জানুয়ারি সেফ আলি খানের বাড়িতেই তাঁর ওপর হামলা চালান মহম্মদ শরিফুল ইসলাম। জানা গিয়েছিল, সেফের ছোট ছেলে জেহ-র ঘরের সঙ্গে লাগোয়া যে শৌচাগার রয়েছে, সেখানেই লুকিয়ে ছিল ওই আততায়ী। প্রথম তাকে দেখতে পান জেহ-র পরিচারিকা। তিনি ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন ও বেল বাজিয়ে দেন। সেই বেলের আওয়াজ শুনে ছুটে আসেন সেফ। এরপরেই তাঁকে ছুরি দিয়ে হামলা করে মহম্মদ শরিফুল ইসলাম। আজ এই হামলার ঘটনায় সামনে এসেছে আরও বিভিন্ন সব চমকপ্রদ ঘটনা। 

সেফ আলি খানের অ্যাপার্টমেন্টে ঢোকার আগে নাকি আরও ৩টে অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেছিল মহম্মদ শরিফুল ইসলাম। তবে কোথাওই সুবিধা করে উঠতে পারেনি। সদগুরু শরণ, অর্থাৎ যে বিল্ডিংয়ে সেফ করিনার বাড়ি, সেখানে ঢোকার সময়ে মহম্মদ শরিফুল ইসলাম দেখে, মাত্র ৩জন নিরাপত্তারক্ষী রয়েছেন। সবাই নাকি ঘুমে আচ্ছন্ন ছিলেন। সেই সুযোগে, পাঁচিল টপকে বিল্ডিংয়ে ঢোকে মহম্মদ শরিফুল ইসলাম। যাতে কোনও আওয়াজ না হয়, সেই কারণেই নিজের জুতো খুবে ব্যাগে নিয়ে নিয়েছিল সে। বিল্ডিংয়ের করিডোরে কোনও সিসিটিভি ছিল না। ফলে সে খুব সহজেই পৌঁছে যায় সেফ আলি খানের বাড়িতে। 

সেফ আলি খানের বাড়িতে ঢোকার পরে, জেহ-র শৌচাগারে লুকিয়েছিল মহম্মদ শরিফুল ইসলাম। তবে সে নাকি জানত না, ওই বাড়িটি সেফ আলি খানের। অভিনেতার হঠাৎ এসে পড়া তার কাছে ভীষণ অপ্রাত্যাশিত ছিল। সেই কারণেই সে ভয়ঙ্কর হয়ে ওঠে। ছুরি দিয়ে বারে বারে আঘাত করতে থাকে অভিনেতাকে। সেফ পড়ে গেলে সে পালিয়ে যায়। সেই সময়ে তাকে ধরা যায়নি। ঘটনায় ৩ দিনের মাথায় তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই তাকে জেরা করে বিভিন্ন চমকপ্রদ তথ্য পাওয়া গিয়েছে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে, নিছক চুরির উদ্দেশে ঘরে ঢুকলেও, সেফের বাড়ির চারিদিকে ছড়ানো এত মহামূল্যবান জিনিস সে স্পর্শ করল না কেন। পুলিশ আশা করছে, খুব তাড়াতাড়িই এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। 

আরও পড়ুন: Saif Ali Khan: হেঁটে বাড়ি ঢুকলেন, কিন্তু এখনও কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে সেফ আলি খানকে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget