এক্সপ্লোর

Bengali Serial: মাকে বাঁচাতে শ্যামলীকে বিয়ে করবে অনিকেত? কোন মোড় নেবে ধারাবাহিকের গল্প?

Bengali Serial Update: এর আগে ধারাবাহিকে দেখানো হয়েছে, কিঞ্জল শ্যামলীকে প্রেম প্রস্তাব দিলেও তাতে রাজি হয় না শ্যামলী। কিঞ্জল জেদ ধরে, শ্যামলী উত্তর না দিলে, সে নদীর ওপর পাথরের ধারেই দাঁড়িয়ে থাকবে

কলকাতা: ধারাবাহিক (Bengali Serial) 'কোন গোপনে মন ভেসেছে'-তে নতুন মোড়। কিঞ্জলকে হত্যার দায় এসে পড়ে শ্যামলীর ওপর। ইচ্ছা করেই, নিজেদের বাঁচাতে, শ্যামলীকে ফাঁসাতে চায় অরুণাভ ও তৃষা। ইতিমধ্যেই অনিকেত জানতে পারে, ব্যারেজে কিছু যান্ত্রিক গন্ডোগোলের কারণেই জল এসে পড়েছিল আচম্বিতে আর তাতেই মৃত্যু হয়েছে কিঞ্জলের। শ্যামলীর সঙ্গে আদৌ এর কোনও যোগ নেই। 

এর আগে ধারাবাহিকে দেখানো হয়েছে, কিঞ্জল শ্যামলীকে প্রেম প্রস্তাব দিলেও তাতে রাজি হয় না শ্যামলী। কিঞ্জল জেদ ধরে, শ্যামলী উত্তর না দিলে, সে নদীর ওপর পাথরের ধারেই দাঁড়িয়ে থাকবে। শ্যামলী বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু হঠাৎ সে দেখে, ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সাবধান করার আগেই, ওই জলে তলিয়ে যায় কিঞ্জল। 

এই ঘটনায়, নিজেদের বাঁচাতে ও শ্যামলীকে ফাঁসাতে চায় অরুণাভ ও তৃষা। ইতিমধ্যেই অনিকেত জানতে পারে, ব্যারেজে কিছু যান্ত্রিক গন্ডোগোলের কারণেই জল এসে পড়েছিল আচম্বিতে আর তাতেই মৃত্যু হয়েছে কিঞ্জলের। শ্যামলীর সঙ্গে আদৌ এর কোনও যোগ নেই। কিঞ্জলকে খুনের দায় থেকে বেঁচে যায় শ্যামলী। তবে এতে ভীষণ রেগে যায় অদিতি। রাগের বসে সে শ্যামলীকে চড় মারে। 

আর এই ঘটনাকে সংবাদমাধ্যম একেবারে অন্যভাবে প্রচার করে। যেন শ্যামলীর ওপর অত্যাচার করে অদিতি। এই খবরকে সত্যি বলে দাবি করে শ্যামলীর দুই ভাইও। এর ফলে, মানবাধিকার লঙ্ঘন-সহ একাধিক ধারায় গ্রেফতার করা হয় অনিকেতের মা অদিতিকে। উকিল বলে, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হল শ্যামলীকে পরিবারের একজন সদস্য করে নেওয়া। ঠিক হয়, শ্যামলীকে বিয়ে করবে অনিকেত। তবে শ্যামলী কি রাজি হবে অনিকেতকে বিয়ে করতে নাকি আরও জটিল হবে পরিস্থিতি? এই উত্তর মিলবে ধারাবাহিকে। 

এর আগে, নিজের কেরিয়ার নিয়ে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে শ্বেতা বলেছিলেন, 'আমাদের পেশায় যেমন ভাল আসে, তেমনই খারাপটা এলেও মেনে নিতে হয়। আমার গত ৭টা ধারাবাহিক ভাল প্রতিক্রিয়া পেলেও, অষ্টম ধারাবাহিক ভাল ফল দেয়নি। এমন অনেক সময় গিয়েছে, যখন মাসের পর মাস অপেক্ষা করেছি মনের মতো কাজের জন্য। একবার ৯ মাস, একবার ১ বছর বসে থেকেছি। তবে ভগবানের আশীর্বাদে আমার কাছে কাজের অফার এসেছে। অনেক সময় মনের মতো অফার পাইনি বলেই ছেড়ে দিয়েছি। তবে কাজ না থাকলে আমি ভাল থাকব না। কাজেই আমার মুক্তি। আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী। মনে হয়, যদি ভাল কর্ম করি, তাহলে তার ফল আমি পাব।'

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget