এক্সপ্লোর

Urfi Javed: উরফি জাভেদ কি অন্তঃসত্ত্বা? ছবি পোস্ট করে নিজেই জানালেন সত্য়িটা

Uorfi Javed Pregnancy Rumors: সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যা থেকে ছড়িয়েছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

মুম্বই: অদ্ভূত সমস্ত পোশাক পরে লাইমলাইটে সর্বক্ষণই থাকেন উরফি জাভেদ (Urfi Javed)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনি প্রায়ই ছবি পোস্ট করেন। কখনও তাঁকে দেখা যায় সেফটি পিন দিয়ে তৈরি পোশাক পরতে। তো কখনও তিনি সিডি দিয়ে পোশাক তৈরি করে পরেন। কখনও আবার ফুলের পাপড়ি কিংবা সেলোটেপ। উরফি জাভেদের ফ্যাশন সেন্স চর্চার বিষয়বস্তু হয়ে থাকে নেট দুনিয়ায়। তাই তিনি দ্রুত ইন্টারনেট সেনসেশনও হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। যা থেকে ছড়িয়েছে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

মা হতে চলেছেন উরফি জাভেদ?

পোশাককে কেন্দ্র করে খবরের শিরোনামে থাকে উরফি জাভেদ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। যা দেখে ফের চক্ষু চড়কগাছ নেটিজেনদের। আতরঙ্গী স্টাইলে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। নেটিজেনরা একদিকে যেমন তাঁকে নিয়ে ট্রোল করতে ছাড়েন না, তেমনই তাঁর আত্মবিশ্বাস দেখেও অবাক হয়ে যান। ফের তিনি এমন পোশাক পরে ক্যামেরার সামনে এসেছেন, যা অস্বস্ত্বিতে ফেলে দিচ্ছে বহু নেটজেনকে। তবে, এবার পোশাকের থেকে নেটিজেনদের নজরে এসেছে তাঁর স্ফীত উদর। সাদা রঙের বিকিনি পরেছেন উরফি। সঙ্গে বড় একটি পাইপ নিজের শরীরে জড়িয়ে নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই উরফিকে দেখে অন্তঃসত্ত্বা বলে মনে হয়েছে বহু নেট নাগরিকের। অভিনেত্রীর বেবি বাম্প দেখতে পাচ্ছেন তাঁরা। মন্তব্য করেছেন এমনটাই। পাশাপাশি উরফির কাছে জানতেও চেয়েছেন যে, তিনি কি মা হতে চলেছেন?

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: বিয়ে বাড়িতে নাচে-গানে মগ্ন আমির-কার্তিক, রইল ভিডিও

তিনি মা হতে চলেছেন কিনা, তা জানতে চাওয়ায় নেটিজেনদের প্রশ্নের উত্তরও দিয়েছেন উরফি জাভেদ। নিজেই জানিয়েছেন যে, তিনি 'সেমি প্রেগনেন্ট'। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোশাকেই একটি ছবি পোস্ট করেছেন। তার সঙ্গে তিনি লিখেছেন যে, তাঁর পিরিয়ড চলছে। এবং সেই কারণেই তাঁর পেটের অংশ ফোলা লাগছে। সঙ্গে লিখেছেন, 'আমাকে কিছুটা অন্তঃসত্ত্বাও দেখতে লাগছে।' আরও একটি পোস্টে উরফি লেখেন,  'মেয়েরা, নিজেদের উপর এত চাপ নিও না। কারণ, ফ্ল্যাট স্টমাকের দিন এখন অতীত।'

প্রসঙ্গত, নিত্যদিনই ট্রোলের শিকার হন উরফি জাভেদ। বিশেষ করে তাঁর পোশাককে কেন্দ্র করে। এবং কিছু ক্ষেত্রে বিতর্কিত মন্তব্যের কারণেও কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। কিন্তু এতে মোটেই দমে যান না তিনি। বরং, স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলে এসেছেন। সোশ্যাল মিডিয়াতেও নিজের খোলামেলা পোশাক পরা ছবি দিয়ে থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget