এক্সপ্লোর

Ishaa Saha Exclusive: 'উড়ালপুল ভাঙার দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে শিউরে উঠেছি বার বার'

Kolkata Chalantika Exclusive: আর পাভেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ? হাসতে হাসতে ইশার উত্তর, 'পাভেলদাকে তো এখন সরাসরিই বলি, ও পাগল ।

কলকাতা: তাদের একটা সংসার ছিল । চলমান সংসার । সেখানে স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল । ইশা আর বাইচুং-এর সংসার, আর তাকে ঘিরে রয়েছে কলকাতা চলন্তিকা (Kolkata Chalantika) । পোস্তা ব্রীজের তলায় শ্যুটিং, এক বস্তিবাসীর চরিত্রকে ফুটিয়ে তোলা.. এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে নতুন ছবি মুক্তির আগে সেই সফরটা ফিরে দেখলেন অভিনেত্রী ইশা সাহা (Ishaa Saha) । 

ইশাকে ইতিমধ্যেই বিভিন্ন স্বাদের চরিত্রে দেখেছেন দর্শকেরা । 'টুম্পা' হয়ে ওঠা কতটা চ্যালেঞ্জে ফেলেছিল ইশাকে? অভিনেত্রী বলছেন, 'ঠিক এমন চরিত্রে অভিনয় করিনি বট, কিন্তু ছোট থেকে যাতায়াতের পথে রাস্তায় বহু মানুষ দেখেছি । তখনও আমি খুব একটা কাজ করি না । গড়িয়াহাট উড়ালপুলের নিচে দেখতাম কত মানুষের সংসার । ওঁদের একটা আলাদা জীবন আছে, জগৎ আছে । কোনও কিছুর তোয়াক্কা করেন না ওঁরা । নিজেদের মতো স্বাধীন.. সরল । আমি মেথর্ড অ্যাক্টিংয়ে বিশ্বাস করি না । পাভেলকে বার বার প্রশ্ন করতাম চরিত্রটা নিয়ে । আর চিত্রনাট্যটা পড়েছি । এই চরিত্রের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল মেকআপ আর লুকটা । সেটা নিয়ে আমার একটু চিন্তা ছিল । কিন্তু যখন সম্পূর্ণ মেকআপ করে ফ্লোরে এলাম.. খুব সাবলীলভাবেই অভিনয়টা এল ।'

আরও পড়ুন: Kaushik Ganguly Exclusive: 'এত অভিনেতাকে পরিচালনা করছি, ছেলেকে কখনও অ্যাকশন-কাট বলতে পারব না?'

গোটা শ্যুটিংয়ের মধ্যে মনে দাগ কাটার মতো কোনও ঘটনা মনে পড়ে ? ইশা বলছেন, 'যেদিন আমরা সত্যিই সত্যিই পোস্তা উড়ালপুলের তলায় শ্যুটিং করছিলাম, ওই দিনটা ভোলার নয় । আমরা প্রত্যেকে টিভির পর্দায় যে দৃশ্য দেখে শিউরে উঠেছিলাম, সেই দৃশ্যকে পুননির্মাণ করা সহজ ছিল না । মনে হচ্ছিল, ঘটনাটা চোখের সামনে দেখতে পাচ্ছি । শিউরে উঠেছি । নিজের আবেগ, অনুভূতিকে সামলে শট দিতে সেদিন সত্যিই অসুবিধা হয়েছিল ।'

সৌরভের সঙ্গে এর আগে দুটো কাজ করে ফেলেছেন ইশা । সেই সমীকরণই কি প্রাণ দিল বাইচুং আর টুম্পার রসায়নে ? ইশা বলছেন, 'সহ অভিনেতা ভালো হলে অভিনয় অনেক সহজ হয়ে যায় । সংলাপের ধরা আর ছাড়ার মধ্যেও যে অভিনয়টা থাকে সেটাতেও ফুটে ওঠে সমীকরণটা ।'

আর পাভেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ? হাসতে হাসতে ইশার উত্তর, 'পাভেলদাকে তো এখন সরাসরিই বলি, ও পাগল । তবে ওর পাগলামিটা কাজের জন্য, ভালোর জন্য । ও পাগলামিটা গোটা ফ্লোরে ছড়িয়ে দেয় যাতে কাজটা আরও ভালো হয় ।'

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget