এক্সপ্লোর

অনলাইনে লিক ‘উড়তা পঞ্জাব’: ‘কায়েমি স্বার্থ’কে দুষছেন কাশ্যপ

নয়াদিল্লি: মুক্তির ঠিক মুখে ফের নয়া বিতর্কে ‘উড়তা পঞ্জাব’! এবার মুক্তির ৪৮ ঘণ্টা আগেই অন লাইনে লিক হয়ে গেল বহুল চর্চিত এই ছবি! সেইসঙ্গে উঠে গেল একগুচ্ছ প্রশ্ন। মুম্বইয়ের বান্দ্রা থানার সাইবার অপরাধ দমন শাখায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রশ্ন উঠছে, কে ছবি লিক করলেন? ছবি লিক করার ষড়যন্ত্র কার? কে বা কারা চাইছেন মুক্তি ভেস্তে দিতে কিংবা ছবির বাণিজ্যিক ক্ষতি করতে? বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে উড়তা পঞ্জাবের যে কপি লিক হয়, তার বাঁদিকে কোণে লেখা ‘ফর সেন্সর’। নিচে ছবির কপিতে টাইম কোডও রয়েছে! তাই সিনেমা জগতের একাংশে প্রশ্ন উঠছে, ছবির যে কপিটি ওয়েবসাইটে লিক করা হল সেটা কি সিবিএফসি-তে জমা দেওয়া কপি? সার্টিফিকেশনের জন্য প্রত্যেক ছবি নির্মাতাকে একটি কপি সিবিএফসি বা প্রচলিত ভাষায় সেন্সর বোর্ডে জমা দিতে হয়। সেই কপিতে টাইম কোড থাকে। এখন দেখা যাচ্ছে যে কপিটি অনলাইনে লিক করা হয়েছে তাতেও ‘ফর সেন্সর’ কথাটি লেখা রয়েছে, আবার টাইম কোডও রয়েছে! ছবির কোনও বিশেষ অংশকে চিহ্নিত করা হয়, এই টাইম কোড দিয়ে। সিনে জগতের একাংশের প্রশ্ন, সেন্সর বোর্ডে জমা দেওয়া কপিটিই অনলাইনে লিক করে দেওয়া হয়নি তো? এই বিতর্ক আরও উস্কে দিয়েছেন উড়তা পঞ্জাব ছবির নির্মাতা অনুরাগ কাশ্যপ! ফেসবুকে তাঁর মন্তব্য, এই লড়াই সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই। কিছু স্বার্থান্বেষী মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অধিকার রক্ষার লড়াইকে ক্ষুণ্ণ করতে চাইছে। আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই ডাউনলোড করুন, কিন্তু একদিন পরে করুন, শনিবার করুন। আর দুদিন বজায় রাখুন কৌতুহল। তিনি আরও বলেন, আমি কখনও টরেন্টে কোনও ফিল্ম ডাউনলোড করিনি। কীভাবে করতে হয়, তা-ও জানিনা। কখনও কখনও বন্ধুদের থেকে ডাউনলোড করা সিনেমা এনে দেখেছি। দর্শকদের সিনেমা ডাউনলোড করার অধিকার বন্ধ করা যাবে না। মুক্তির আগেই অনলাইনে লিক ছবিটি দর্শকদের না দেখার আর্জি জানিয়েছেন পরিচালক কর্ণ জোহরও। তিনি বলেন, দর্শকদের অনুরোধ করছি... অনলাইনে লিক হওয়া ছবিটি দেখবেন না। অনেক পরিশ্রম, ধৈর্য্য, শক্তির বিনিময়ে একটা ছবি তৈরি করেন পরিচালকেরা। তাই অন লাইনে নয়, সিনেমা হলে গিয়ে ছবিটি দেখুন। এ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আমির খানও। তিনি বলেন, আমি জানি না, এটা ‘সেন্সর বোর্ড’ –এরই কপি কিনা। যদি সত্যি হয়, তবে তা সিবিএফসি-র জন্য অত্যন্ত লজ্জার। এতে তাদের ওপর খারাপ প্রভাবই পড়বে। পাইরেসি এমনই একটি ইস্যু, যা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছে। অনুরাগীদের উদ্দেশে টুইট করে তিনি আর্জি জানিয়েছেন, তারা যেন অনলাইনে না দেখে সনেমা হলে গিয়েই ছবিটি দেখেন। ‘দঙ্গল’-এর শ্যুটিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত আমির। কিন্তু এরই ফাঁকে তিনি নিজেও দেখবেন ‘উড়তা পঞ্জাব’, এমনটাই জানিয়েছেন তিনি। আমির বলেন, আমিও ছবিটি নিয়ে খানিক উত্তেজিত। বম্বে হাইকোর্টের রায়েও খুশি তিনি। ছবি লিক নিয়ে বান্দ্রায় সাইবার পুলিশে অভিযোগ দায়ের করেছেন ‘উড়তা পঞ্জাব’ ছবির নির্মাতারা। যে কম্পিউটারের আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটি বেআইনিভাবে অনলাইনে আপলোড করা হয়েছিল, তার সন্ধান করছে পুলিশ। চাঞ্চল্যকর বিষয় হল, শুধু কুড়ি মিনিটের ক্লিপই নয়, একাধিক মুভি ডাউনলোড ওয়েবসাইটে তো দু’ঘণ্টা ২০ মিনিটের গোটা ছবিটাই চলে এসেছিল! এই খবর শুনেই যুদ্ধকালীন তৎপরতায় আসরে নামে ছবির প্রযোজক সংস্থা। তড়িঘড়ি তা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু, সিনেমা জগতে এখন একটাই প্রশ্ন, এত বিতর্ক সামলে হাইকোর্ট থেকে আইনি লড়াইয়ে জিতে মুক্তির ছাড়পত্র পাওয়ার পর কে বা কারা অনলাইনে উড়তা পঞ্জাব ছবি লিক করে দিলেন?

সেরা শিরোনাম

Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget