এক্সপ্লোর

‘কাবিল’ ও ‘রইস’-এর একসঙ্গে মুক্তি অনৈতিক, বারবার বোঝানো সত্ত্বেও শোনেননি শাহরুখ: অসন্তুষ্ট রাকেশ রোশন

মুম্বই: ২৬ জানুয়ারি নয়, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কাবিল’ ও ‘রইস’। ‘রইস’-এর সঙ্গে একদিনে যাতে ‘কাবিল’ মুক্তি না পায়, সে জন্য ছবি মুক্তি একদিন এগিয়ে আনেন রাকেশ রোশন। ‘রইস’ নির্মাতারাও তাঁদের ছবি একদিন এগিয়ে এনেছেন। ফলে সংঘর্ষ এড়ানোর কোনও উপায় রইল না, জানুয়ারির শেষে সাধারণ দর্শকই বলে দেবেন, এসআরকে না হৃতিক- কে তাঁদের বেশি কাছের লোক। হৃতিক রোশনের বাবা ও ‘কাবিল’-এর প্রযোজক রাকেশ রোশন অবশ্য এই সংঘর্ষের জন্য পুরোপুরি দোষী সাব্যস্ত করেছেন ‘রইস’-এর মুখ্য চরিত্রে থাকা শাহরুখ খানকে। এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে রাকেশ দাবি করেছেন, ‘কাবিল’ ও ‘রইস’ যাতে একদিনে মুক্তি না পায়, সে জন্য দু’দুবার শাহরুখের সঙ্গে দেখা করে তাঁকে অনুরোধ করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, দুটি ছবিই যদি ৩০০ কোটি টাকা ব্যবসা চায়, তবে একদিনে মুক্তি পেলে লাভ ভাগাভাগি হয়ে যাবে, কোনওটাই সুপারহিটের তকমা পাবে না। তাই নিছক ব্যবসায়িক কথা ভেবেই ছবি মুক্তির দিন আলাদা করা প্রয়োজন। রাকেশ জানিয়েছেন, তিনি প্রথমে চেয়েছিলেন, ফেব্রুয়ারিতে ‘কাবিল’ প্রকাশ করতে। কিন্তু সে সময় আরও কয়েকটি ছবি মুক্তির কথা থাকায় জানুয়ারিতে ‘কাবিল’ মুক্তি এগিয়ে আনেন তিনি। কারণ ও মাসে আর কোনও ছবি মুক্তির কথা ছিল না। কিন্তু দেখা গেল, ‘রইস’ নির্মাতারাও তাঁদের ছবি মুক্তি জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিলেন, তাও বেছে বেছে ২৬ তারিখই, যেদিন ‘কাবিল’ মুক্তির দিন। এ জন্য শাহরুখের সঙ্গে দেখা করে তাঁকে বোঝান তিনি। তাঁর যুক্তি ছিল, যেখানে ৩০০ কোটি টপকাতে না পারলে ছবি সুপারহিট বলে গণ্য হয় না, সেখানে একসঙ্গে দুটি বড় ব্যানারের ছবি মুক্তি পেলে দুটির মধ্যে ওই ৩০০ কোটি ভাগ হয়ে যাবে। দুটিই ব্যবসা করবে মাঝারি মানের। এসআরকে-কে তিনি এও বলেন, যে, হৃতিক তাঁর সমসাময়িক নন, যেমন সলমন খান ও আমির খান। তাঁদের ছবি ইতিমধ্যেই ৩০০ কোটি টপকে গেছে। ফলে একসঙ্গে ছবি মুক্তি না করে দিন পৃথক করা প্রয়োজন। শাহরুখ তখন তাঁর সঙ্গে সহমতও হয়েছিলেন। অথচ এরপরেও ২৬ তারিখ ছবি মুক্তির দিন ঘোষণা করে ‘রইস’। ফের শাহরুখের সঙ্গে দেখা করতে যান রাকেশ, এবার তাঁর মনে হয়, ‘রইস’ নির্মাতারা ভাবছেন, তাঁদের ছবির সামনে ‘কাবিল’ ফিকে পড়ে যাবে আশঙ্কায় তিনি বারবার অনুরোধ করতে আসছেন। অথচ বাস্তব হল, ব্যবসায়িক দিক চিন্তা করেই ওই অনুরোধ করেন তিনি। তিনি ছবি মুক্তি ১দিন এগিয়ে আনলে অদ্ভুতভাবে ‘রইস’-ও মুক্তির দিন ১দিন এগিয়ে আনে। শাহরুখের আচরণে দৃশ্যতই অসন্তুষ্ট বর্ষীয়াণ চিত্র নির্মাতার মন্তব্য, ‘রইস’ নির্মাতারা অনৈতিক কাজ করেছেন। তাঁর কথায়, অন্ধকে যদি বলা হয়, সামনে কুয়ো রয়েছে, তাহলে তিনি রাস্তা বদলাবেন। কিন্তু চোখ খুলে যদি আপনি কুয়োয় ঝাঁপ দেন, তাহলে কে কী করবে। এভাবে দুটি বড় ব্যানারের ছবি একসঙ্গে মুক্তি পাওয়ালে দুটিই যদি ফ্লপ করে, তবে সাধারণ সিনেকর্মী থেকে পরিবেশক, দর্শক- ক্ষতিগ্রস্ত হবেন সকলে।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget