এক্সপ্লোর

Jacqueline Fernandez : ২০০ কোটি টাকা তছরুপ মামলায় জ্যাকলিনকে সাক্ষী হিসেবে ডাকছে ইডি, বলছেন মুখপাত্র

সম্প্রতি নোরা ফতেহির মুখপাত্রের তরফেও এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, কোনও আর্থিক তছরুপে জড়িত নন অভিনেত্রী...

নয়া দিল্লি : ২০০ কোটি টাকার তছরুপ মামলায় সাক্ষী হিসেবে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শনিবার এমনই দাবি করলেন তাঁর মুখপাত্র। এর পাশাপাশি তিনি বলেন, অভিনেত্রী এজেন্সির তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন।

এক বিবৃতিতে অভিনেত্রীর মুখপাত্র বলেন, জ্যাকলিন ফার্নান্ডেজনকে সাক্ষী হিসেবে ডাকছে ইডি। তিনি এর আগে বিবৃতি রেকর্ড করেছেন। আগামীদিনেও এজেন্সির সঙ্গে সহযোগিতা করবেন। এমনকী এই মামলায় জড়িত দম্পতির সঙ্গে সম্পর্কের অভিযোগও উড়িয়ে দিয়েছেন জ্যাকলিন। 

সুকেশ চন্দ্রশেখর ও তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পলের বিরুদ্ধে ওঠা আর্থিক তছরুপ মামলায় গত বুধবার অভিনেত্রীর বিবৃতি রেকর্ড করা হয়। এর আগে অগাস্ট মাসেও তাঁর স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। এই মামলায় গত সপ্তাহেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রী নোরা ফতেহিকেও।

সম্প্রতি নোরার মুখপাত্রের তরফেও এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, কোনও আর্থিক তছরুপে জড়িত নন নোরা ফতেহি। তিনি এই মামলার 'শিকার'। সংবাদমাধ্যমে যেসব অনুমান করা হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা নোরা ফতেহি-র তরফে কয়েকটি বিষয় ব্যাখ্যা করতে চাই। এই মামলার শিকার নোরা ফতেহি। তিনি এক জন সাক্ষী হিসেবে সহযোগিতা করছেন। তদন্তে সাহায্য করছেন অফিসারদের। আমরা এটা পরিষ্কার জানিয়ে দিতে চাই যে, তিনি কোনও আর্থিক তছরুপে জড়িত নন। অভিযুক্তকে ব্যক্তিগতভাবে তিনি চেনেন না বা কোনও যোগাযোগ নেই। তদন্তে সাহায্য করার জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি।

চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইডি সূত্রে জানা যায়, সুকেশ চন্দ্রশেখর মামলায় জ্যাকলিন ছাড়াও নোরার যোগও সামনে আসছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে জ্যাকলিনের আগামী ছবি ভূত পুলিশের অন্যতম সহ অভিনেত্রী ইয়ামি গৌতমকেও সমন পাঠিয়েছিল ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যাঙ্কে তাঁর আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। ৩০ অগাস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা করা হয়েছিল জ্যাকলিনকে। জ্যাকলিন সুকেশ চন্দ্রশেখর ও স্ত্রীর দ্বারা প্রচুর অঙ্কের টাকা খুইয়েছেন বলে জানা গিয়েছিল। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে এসেছে বহু জরুরি তথ্য ।  

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget