এক্সপ্লোর

Sourav-Darshana Jamai Sasthi: মেনুতে বাসন্তী পোলাও, মাটন, চিংড়ি... হলুদ পোশাকের রংমিলান্তিতে প্রথম জামাইষষ্ঠী সৌরভ-দর্শনার

Jamai Sasthi 2024: সকালেই দর্শনার মামার বাড়িতে একসঙ্গে গিয়েছিলেন টলিউডের এই জুটি। সকাল সকাল মিষ্টির হাঁড়ি নিয়ে প্রথম জামাইষষ্ঠী পালন করতে গিয়েছিলেন সৌরভ

তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: প্রথম জামাইষষ্ঠী বলে কথা। বিশেষ দিনটার জন্য হলুদ শাড়ি আর পাঞ্জাবি বেছেছিলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। হাতে হলুদ সুতো, আশীর্বাদ, উপহার। সব মিলিয়ে কেমন কাটল প্রথম জামাইষষ্ঠী? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্পই শোনালেন দর্শনা। 

সকালেই দর্শনার মামার বাড়িতে একসঙ্গে গিয়েছিলেন টলিউডের এই জুটি। সকাল সকাল মিষ্টির হাঁড়ি নিয়ে প্রথম জামাইষষ্ঠী পালন করতে গিয়েছিলেন সৌরভ। হলুদ ধুতি-পাঞ্জাবিতে সৌরভ একেবারে নতুন জামাই। হলুদ সুতো, প্রদীপের তাপে শুরু হল জামাইষষ্ঠী। বাদ যাননি দর্শনাও। তাঁর হাতেও হলুদ ষষ্ঠীর সুতো বেঁধে দেন পরিবারের বড়রা। দর্শনার মা প্রয়াত হয়েছেন, তবে সেই অভাব বুঝতে দেননি পরিবারের কেউই। এদিন কেবল খাওয়া-দাওয়া নয়, মেয়ে জামাইয়ের হাতে উপহারও তুলে দেন দর্শনার পরিবার। নতুন সংসার পেতেছেন সৌরভ-দর্শনা, আর তাই, মেয়ে জামাইকে কাজের জিনিস উপহার দেন দর্শনার পরিবার। সৌরভের জন্য ডিনার সেট আর মেয়ের জন্য ননস্টিক কুকওয়্যার সেট উপহার দেন দর্শনার পরিবার।

দুপুরের খাবার প্রচুর আয়োজন করেছিল দর্শনার পরিবার। মেনুতে ছিল বাসন্তী পোলাও, ইলিশ ভাপা, পাঁঠার মাংস, গলদা চিংড়ি, মিষ্টি ইত্যাদি। একসঙ্গেই বসে খাওয়াদাওয়া সারেন সৌরভ আর দর্শনা। প্রথম জামাইষষ্ঠী কাটে এক্কেবারে ছিমছাম, ঘরোয়া কিন্তু আন্তরিকভাবেই। উপহার থেকে শুরু করে হরেক রকমের মেনু, পরিবারের সবার সঙ্গে সময় কাটানো, সব মিলিয়ে জমজমাট সৌরভ-দর্শনার জামাইষষ্ঠী। 

অন্যদিকে, আজই ঘোষিত হয়েছে দর্শনার নতুন ছবি, 'সূর্য'। এই ছবির শ্যুটিং হয়ে গিয়েছিল আগেই। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও দর্শনা। শিলাদিত্য মৌলিকের এই ছবিটার মূল শ্যুটিং হয়েছে পাহাড়েই। আজ, জামাইষষ্ঠীর দিকে প্রকাশ্যে এসেছে এই ছবির টিজ়ার। অন্যদিকে সৌরভও ব্যস্ত তাঁর একাধিক ছবির কাজ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি, বুমেরাং। এই ছবিতে জিৎ (Jeet) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র সঙ্গে মুখ্যভূমিকায় রয়েছেন সৌরভ। এখনও চলছে ছবির প্রচার। তবে আজকের দিনটা, সমস্ত ব্যস্ততা সরিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটছে সৌরভ-দর্শনার।

আরও পড়ুন: Kanchan-Sreemoyee Jamai Sasthi: সকাল থেকে একা অপেক্ষায় শ্রীময়ী, প্রথম জামাইষষ্ঠীতে দেখা নেই কাঞ্চনের?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget