এক্সপ্লোর

Janhvi Kapoor: তেলুগু ছবিতে ডেবিউ করতে চলেছেন জাহ্নবী, বিপরীতে কোন দক্ষিণী তারকা?

Janhvi Kapoor Telugu Debut: সূত্রের খবর, 'জাহ্নবীকে সই করানো হয়েছে, খবরটা সত্যি। নির্মাতাদের মাথায় আরও কিছু নাম ছিল তবে শেষপর্যন্ত জাহ্নবীকেই বেছে নেওয়া হয়েছে।'

নয়াদিল্লি: তেলুগু ছবিতে আত্মপ্রকাশ (Telugu Debut) করতে চলেছেন বলিউডের তারকা-কন্যা (Bollywood Star Kid) জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। ছবির নাম এখনও ঠিক না হলেও বেশ বড় প্রজেক্ট যে হতে চলেছে তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে ছবির পরিচালনা করবেন কোরাতালা শিবা (Koratala Siva)। কাকে দেখা যাবে জাহ্নবীর বিপরীতে?

জাহ্নবীর তেলুগু ডেবিউ, বিপরীতে কে?

কোরাতালা শিবার পরিচালনায় তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন 'ধড়ক' (Dhadak) কন্যা জাহ্নবী কপূর, খবর তেমনটাই। নায়ক হিসেবে পাওয়া যাবে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরকে (Jr. NTR)। প্রসঙ্গত, 'জনতা গ্যারাজ'-এর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন কোরাতালা শিবা ও জুনিয়র এনটিআর। তাঁদের একসঙ্গে কাজ 'এনটিআর ৩০'ও (NTR 30) আসতে চলেছে। চলতি মাসের শেষের দিকে আনুষ্ঠানিক ঘোষণার পর আগামী মাস থেকে শ্যুটিং শুরু হবে বলে খবর। 

সূত্রের খবর, সম্প্রতি প্রযোজকদের তরফে জাহ্নবী কপূরকে সই করানো হয়েছে। খুব শীঘ্রই জুনিয়র এনটিআরের সঙ্গে একটি ফটোশ্যুটের অংশ হবেন অভিনেত্রী, জানা যাচ্ছে এমনটাই। সূত্রের খবর, 'জাহ্নবীকে সই করানো হয়েছে, খবরটা সত্যি। নির্মাতাদের মাথায় আরও কিছু নাম ছিল তবে শেষপর্যন্ত জাহ্নবীকেই বেছে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে মুখ্য জুটির সঙ্গে ফটোশ্যুট করার কথাও রয়েছে। আগামী মাসে শুরু হবে শ্যুটিং।'

প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে জাহ্নবী কপূর জানিয়েছিলেন তিনি জুনিয়র এনটিআর ও বিজয় সেতুপতির সঙ্গে কাজ করতে আগ্রহী। অবশেষে তাঁর ইচ্ছা তবে পূর্ণ হতে চলেছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল থ্রিলার ছবি 'মিলি'তে। তাঁর প্রথম ছবি 'ধড়ক', অভিনেতা ঈশান খট্টরের বিপরীতে অভিনয় করেছিলেন। প্রথম ছবি বক্স অফিসে ভালই সাফল্য লাভ করেছিল। 'হিট' হিসেবেই ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন: 'Farzi': 'ফর্জি'র জন্য ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন শাহিদ? কত আয় বিজয় সেতুপতির?

অন্যদিকে, জুনিয়র এনটিআরের 'আর আর আর' ঝড় তুলেছে গোটা দুনিয়ায়। এই ছবির হাত ধরেই ভারতে প্রথম 'গোল্ডেন গ্লোব' অ্যাওয়ার্ড এসেছে। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিতে এনটিআরের সঙ্গে ছিলেন রাম চরণ। এছাড়া বলিউডের আলিয়া ভট্ট, অজয় দেবগণ, শ্রিয়া সরণও অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

দক্ষিণের তারকাদের বলিউডে অভিনয় বা বলিউডের তারকাদের দক্ষিণের ছবিতে কাজ এখন নব উদ্যমে শুরু হয়েছে বলাই ভাল। প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফও কাজ করছেন দক্ষিণের তারকা বিজয় সেতুপতির সঙ্গে 'মেরি ক্রিসমাস' ছবিতে। পরিচালনায় শ্রীরাম রাঘবন। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget