এক্সপ্লোর

'Jawan' Box Office Collection: বক্স অফিসে ঝোড়ো ইনিংস! বিশ্বজুড়ে ৫৭৪ কোটির ব্যবসা 'জওয়ান'-এর, পোস্ট অ্যাটলির

'Jawan': মঙ্গলবার একটি পোস্ট করেন 'জওয়ান' পরিচালক অ্যাটলি। শাহরুখ খানের একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'কিং খানের সঙ্গে বক্স অফিসে চলছে অবিশ্বাস্য দৌড়। আপনি কি দেখেছেন?'

নয়াদিল্লি: শুধু দেশবাসীই নন, শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু বিশ্ববাসী। বক্স অফিসে অব্যাহত ঝোড়ো ইনিংস। দেশে মাত্র পাঁচ দিনেই ৩০০ কোটির ব্যবসা পার করে ফেলেছে এই ছবি। এবার পরিচালক অ্যাটলি (Atlee) পোস্ট করে জানালেন বিশ্বের দরবারে এই ছবি পেরিয়ে গিয়েছে ৫৭৪ কোটি টাকার ব্যবসা। 

বিশ্বের দরবারে 'জওয়ান' ঝড়, ৫৭৪ কোটি পার

মঙ্গলবার একটি পোস্ট করেন 'জওয়ান' পরিচালক অ্যাটলি। শাহরুখ খানের একটি পোস্টার শেয়ার করে তিনি লেখেন, 'কিং খানের সঙ্গে বক্স অফিসে চলছে অবিশ্বাস্য দৌড়। আপনি কি দেখেছেন?' এরপরই সিনেমার টিকিট বুক করার লিঙ্ক দিয়েছেন তিনি। 

যে ছবি অ্যাটলি পোস্ট করেছেন সেখানে ফিল্মে থাকা শাহরুখ খানের একাধিক লুকের একটি দেখা যাচ্ছে। লম্বা চুল, চোখে চশমা, হাতে বন্দুক। পোস্টারে লেখা 'রেইনিং লাইক এ কিং' অর্থাৎ 'রাজার মতো রাজত্ব করছেন'। বিশ্বের দরবারে এই ছবি এখনও পর্যন্ত ৫৭৪.৮৯ কোটি টাকার ব্যবসা করেছে। ইতিমধ্যেই এই ছবি দ্রুততম ৩০০ কোটি আয়ের নিরিখে শীর্ষে স্থান পেয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Atlee (@atlee47)

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এবং বক্স অফিস সফল ছবি সানি দেওল অভিনীত 'গদর ২'-কেও (Gadar 2) পিছনে ফেলবে 'জওয়ান'। ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের হিসেব অনুযায়ী, ভারতে এই ছবি ৩০০ কোটি আয় করে ফেলেছে। চার দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ডের পর পঞ্চম দিন, সোমবার হওয়া সত্ত্বেও ৩০.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। হিন্দি সংস্করণ থেকেই এই ছবির পাঁচ দিনে মোট আয় ২৮২.৫৮ কোটি টাকা। তামিল ও তেলুগু সংস্করণ প্রথম পাঁচ দিনে মোট ৩৬.৫০ কোটি টাকার ব্যবসা করেছে। 

আরও পড়ুন: Shah Rukh Khan: 'দাদিকে ধন্যবাদ...', ৮৫ বছর বয়সী অনুরাগীর ভালবাসায় আপ্লুত কিং খান, জানালেন কৃতজ্ঞতা

'জওয়ান' ছবিতে শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, লেহর, আলিয়া কুরেশি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget