এক্সপ্লোর

Jawan box office collection Day 1: প্রথমদিনেই ৭৫ কোটি আয় 'জওয়ান'-এর? কী বলছে বক্সঅফিস?

Jawan: অ্যাটলি পরিচালিত এই ছবি বলিউডের সর্বোচ্চ অগ্রিম বুকিং পেয়েছে ভারত ও বিদেশে

কলকাতা: 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু গোটা বিশ্ব। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত ও অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি। ট্রেড অ্যানালিস্টদের (Trade Analyst) মতে এই ছবি বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। অ্যাটলি পরিচালিত এই ছবি বলিউডের সর্বোচ্চ অগ্রিম বুকিং পেয়েছে ভারত ও বিদেশে। প্রাথমিক হিসেব অনুযায়ী এই ছবির প্রথম দিনের মোট আয় কত? 

 বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, প্রথম দিনে এই ছবি মোট ৭৫ কোটি টাকা আয়ের গণ্ডি পেরিয়ে গিয়েছে। চার দিন ব্যাপী লম্বা 'উইকএন্ড'-এ এই ছবির টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই প্রায় ৭০ কোটি টাকার। এই পরিমাণ আয় একইসঙ্গে ব্যতিক্রমী ও অবিশ্বাস্যও বটে। 'জওয়ান' শুধু প্রথম দিনের নিরিখে বিশ্বব্যাপী বলিউড ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ আয় করছে তাইই নয়, এটি বলিউড ফিল্মের দুনিয়ায় সবচেয়ে বড় চার দিনের সপ্তাহান্তের আয় আনতেও প্রস্তুত।

আরও পড়ুন...

'জওয়ান'-জন্য় কিং খানের পারিশ্রমিক ছিল ১০০ কোটি, কত টাকা পেয়েছেন বাকি তারকারা?

একাধিক ট্রেড অ্যানালিস্টদের মতে, শুক্রবার, অর্থাৎ মুক্তির দ্বিতীয় দিনের টিকিট বিক্রি হয়েছে ৫ কোটি টাকার। তৃতীয় দিন অর্থাৎ প্রথম শনিবারের ক্ষেত্রে অগ্রিম বুকিং হয়েছে প্রায় ১৩ কোটি টাকার, এবং চতুর্থ দিন অর্থাৎ প্রথম রবিবারের ক্ষেত্রে এখনও অগ্রিম বুকিং থেকে আয়ের পরিমাণ ১০ কোটি। বুধবার, ৬ সেপ্টেম্বর, রাত ১১টা নাগাদ পর্যন্ত পরিসংখ্যান বলছে এমনই। যদি এই ধারা অব্যাহত থাকে, তবে সেই সঙ্গে এই ছবির ইতিবাচক রিভিউ যুক্ত হলে প্রথম সপ্তাহান্তের শেষে দেশ থেকেই ২৫০ থেকে ২৬০ কোটি টাকা পর্যন্ত আয় হতে পারে। 

চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখ খানের প্রথম ছবি 'পাঠান' গড়েছিল একাধিক রেকর্ড। তবে পরিসংখ্যান বলছে সেই সবকিছু ছাপিয়ে যাবে 'জওয়ান'। অর্থাৎ নিজের রেকর্ড নিজেই ভাঙবেন কিং। 'পাঠান' মুক্তির আগে প্রথম দিনের ক্ষেত্রে ওই ছবি ১০.৩৮ লক্ষ টিকিট বিক্রি করেছিল, যার মোট মূল্য ৩২ কোটি। 'জওয়ান' সেই সংখ্যা পিছনে ফেলে প্রায় ১২.৩০ লক্ষ টিকিট বিক্রি করেছে প্রথম দিনে, যার মোট মূল্য ৩২.৫০ কোটি টাকা। হিন্দি বলয়ে সর্বোচ্চ আয়। 'পাঠান' ছবি প্রথম দিনে ৫৪.৩ কোটি টাকা আয় করে। 'জওয়ান'-এর প্রথম দিনের আয় কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget