এক্সপ্লোর

Jawan's New Poster: প্রতীক্ষার অবসান, এবার প্রকাশ্যে এল 'জওয়ান' ছবিতে বিজয় সেতুপতির লুক

Vijay Sethupathi: একসঙ্গে এক পর্দায় দেখা যাবে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিতে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরাও। 

নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) ছবিতে দক্ষিণী তারকা বিজয় সেতুপতির (Vijay Sethupathi) লুক পোস্টার। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিতে বিজয় সেতুপতির লুক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। 

প্রকাশ্যে 'জওয়ান' ছবিতে বিজয় সেতুপতির লুক

একসঙ্গে এক পর্দায় দেখা যাবে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতিকে। এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিতে রয়েছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, ঋধি ডোগরাও। 

'জওয়ান' ছবির নির্মাতারা এদিন ইনটেন্স লুকে বিজয় সেতুপতির পোস্টার। ফলে অনুরাগীদের উত্তেজনার পারদ চড়েছে তুঙ্গে। এর আগে ছবিতে শাহরুখ খান ও নয়নতারার লুক এসেছে প্রকাশ্যে। এদিন বিজয় সেতুপতির ছবির প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, 'তৈরি কি না, এই এগিয়ে আসছে ধ্বংস!' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

'জওয়ান' ছবির যে প্রিভিউ এসেছে প্রকাশ্যে তা দর্শকের উত্তেজনা দ্বিগুণ করতে যথেষ্ট। তার ওপর ছবিতে শাহরুখ খানের একাধিক লুক, শেষ পাতে 'বেকরার করকে...' গানে নাচ। সেই আবহেই গতকালও প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে অভিনেতার একটি চোখ কেবল। এই 'ইনটেন্স লুক' দেখে অনেকেই নিশ্চিত এটি ছবিতে বিজয় সেতুপতির লুক। উত্তেজনার পারদ চড়িয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। কোথাও উল্লেখ করেননি ছবিটি কার। ক্যাপশনে লেখা হয়, 'উনি আপনাদের সকলকে খুব কাছ থেকে নজর করছেন! খেয়াল রাখবেন।' অনুরাগীদের একাংশের দাবি ছিল, এই ছবিটি বিজয় সেতুপতির। 

প্রসঙ্গত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' মুক্তি পাবে আগামী ৭ সেপ্টেম্বর, হিন্দি, তামিল ও তেলুগু এই তিন ভাষায়। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবিতে বেশ কিছু স্টান্ট করতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। শোনা যাচ্ছে, ছবিতে দ্বৈত  চরিত্রে অভিনয় করবেন শাহরুখ খান। শোনা যাচ্ছে দেখা যাবে থলপতি বিজয়কেও। 

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: বালিতে ছুটির মেজাজে সামান্থা, শেয়ার করলেন নতুন লুক, প্রশংসা অনুরাগীদের

বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত শাহরুখ খানের 'পাঠান' ছবির রেকর্ড ভাঙা ব্যবসা ভাগ্য ফেরায় বলিউডের। সেই থেকেই 'জওয়ান' ছবি নিয়ে আরও বেশি আশায় বুক বাঁধছে বলিউড। ২০২৩ সালের দ্বিতীয় রিলিজ এটি অভিনেতার। বছরের শেষে রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার পর্দায় আসবেন শাহরুখ। ছবির নাম 'ডাঙ্কি'। সেই ছবি নিয়েও আশাবাদী অনুরাগীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget