এক্সপ্লোর

Jawan New Song Out: ডান্স ফ্লোরে ঝড় তুললেন শাহরুখ-নয়নতারা, প্রকাশ্যে 'নট রামাইয়া বাস্তাবাইয়া'

Jawan: ৭ সেপ্টেম্বর ছবির মুক্তি। আর দেড় সপ্তাহও বাকি নেই প্রেক্ষাগৃহে 'জওয়ান' ঝড় ওঠার। এখনও ট্রেলারও দেখা যায়নি। সেই আবহে প্রকাশ্যে ছবির তৃতীয় গান।

নয়াদিল্লি: মুক্তি পেল 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও মহিলাদের হার্টথ্রব শাহরুখ খান। আর অন্যদিকে লাল ড্রেসে, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টার। নেপথ্যে 'জওয়ান' ছবির থিম মিউজিক। প্রথম ঝলকেই 'সুপারহিট' গান।

মুক্তি পেল 'জওয়ান' ছবির তৃতীয় গান

অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির তৃতীয় গান পেল মুক্তি। শাহরুখ খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল ছবিতে তাঁর 'লেডি টিম'কেও অর্থাৎ নজর কাড়লেন সানিয়া মলহোত্র ও অন্যান্যরা। গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, বিশাল দাদলানি, শিল্পা রাও। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে ঝড় তুললেন প্রত্যেকে। গানে উল্লেখ মেলে শাহরুখের জনপ্রিয় গান 'ছইয়াঁ ছইয়াঁ'রও। এমনি দেখলে গানটি কোনও সেলিব্রেশনের প্রেক্ষাপটে তৈরি বলে মনে হতে পারে। প্রসঙ্গত, গানের শেষেও উল্লেখ করা হয়েছে যে আগামী ৩১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'জওয়ান' ছবির ট্রেলার। 

প্রত্যেক গান, প্রিভিউর মতো এই গানও মুক্তি পেল তিনটি ভাষায় হিন্দি, তামিল ও তেলুগুতে। এদিন দুপুর ২টোয় গানটি মুক্তি পাওয়ার পর সেটি নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্ট করে কিং খান লেখেন, 'এটা ছইয়াঁ ছইয়াঁ নয়, এটা 'নট রামাইয়া বাস্তাবাইয়া'। এটা জওয়ানের তা তা থইয়া। এই গানের পিছনে কত যে গল্প রয়েছে... কিন্তু সেই সমস্ত গল্প তোলা রইল ৩১ অগাস্টের জন্য যেদিন ট্রেলার আসবে প্রকাশ্যে... আপাতত আমার সঙ্গে নাচ করুন...।' এই গানের তামিল ও তেলুগু দুই সংস্করণেও নারী কণ্ঠ দিয়েছেন রক্ষিতা সুরেশ। কিং খানের পোস্টে তাঁর কমেন্ট দেখেই স্পষ্ট যে তিনিও আসলে 'শাহরুখ ফ্যান'। লেখেন, 'ধন্যবাদ কিং খান! ছইয়াঁ ছইয়াঁ গানে দুই বছর বয়সে নাচা থেকে শুরু করে আপনার জন্য 'নট রামাইয়া বাস্তাবাইয়া' গাওয়া!!! জীবন সত্যিই বৃত্ত সম্পূর্ণ করল। আপনার চার্ম ও বুদ্ধির অনুরাগী চিরকাল। আনন্দ ও কৃতজ্ঞতায় হৃদয় পরিপূর্ণ।'

আরও পড়ুন: Sreelekha Mitra Health: প্রবল জ্বর, ক্লান্তি, মাথা যন্ত্রণা, 'ডেঙ্গি'র উপসর্গ শ্রীলেখা মিত্রের শরীরে?

'জওয়ান' ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন শাহরুখ খান, নয়নতারা। তাঁদের সঙ্গে দেখা যাবে বিজয় সেতুপতি, সানিয়া মলহোত্র প্রমুখকে। ক্যামিও চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ৭ সেপ্টেম্বর ছবি মুক্তি পাবে তিনটি ভাষায়, হিন্দি, তামিল ও তেলুগু।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget