এক্সপ্লোর

Sreelekha Mitra Health: প্রবল জ্বর, ক্লান্তি, মাথা যন্ত্রণা, 'ডেঙ্গি'র উপসর্গ শ্রীলেখা মিত্রের শরীরে?

Sreelekha Mitra Health Update: গতকাল রাত পৌনে ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস আপডেট দেন অভিনেত্রী। তিনি লেখেন, 'গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গি হয়েছিল এখন সেরে উঠছে।'

কলকাতা: রাত পোহালেই তাঁর জন্মদিন। কিন্তু স্বভাবোচিত কায়দায় সেলিব্রেশনের সেই আমেজ নেই। গুরুতর অসুস্থ অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। গতকাল নিজের ফেসবুক পেজে (Facebook Page) পোস্ট করে জানালেন সেই কথাই। ডেঙ্গি হতে পারে, আন্দাজ অভিনেত্রীর। 

গুরুতর অসুস্থ শ্রীলেখা মিত্র

গতকাল রাত পৌনে ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়ায় একটি স্টেটাস আপডেট দেন অভিনেত্রী। তিনি লেখেন, 'গোটা শহর এই আবহাওয়া ও মশার কবলে। মেয়ের ডেঙ্গি হয়েছিল এখন সেরে উঠছে। আমারও সবসময় খুব ক্লান্ত লাগছে এবং জ্বরজ্বর ভাব রয়েছে সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা। যদি এই ধরনের কোনও উপসর্গ আপনাদের থেকে থাকে তাহলে দয়া করে পরীক্ষা করিয়ে নিন।'

অভিনেত্রীর পোস্টে অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন লিখেছেন, 'চোখে ব্যথা আছে? তাহলে ডেঙ্গি পরীক্ষা করতেই হবে।' তিনি উত্তরও দিয়েছেন হ্যাঁ বলে। একজন আবার লেখেন, 'দয়া করে অনেকটা বিশ্রাম নিন। মানুষের চেয়ে মশা বেশি এখন শহরে! পরীক্ষা করিয়ে নিন।' তবে অভিনেত্রী এখনও পরীক্ষা করিয়েছেন কিনা, বা ডেঙ্গি রিপোর্ট পজিটিভ এসেছে কি না সেই আপডেট দেননি। 

 

অন্যদিকে, গত ১৯ অগাস্ট পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন তাঁর ডেঙ্গি আক্রান্ত হওয়ার কথা। নিজের ছবির গানের পংক্তির সঙ্গে মিলিয়ে লেখেন, 'জল রাস্তায় হয় ডেঙ্গি, আর কমে যায় তাই প্লেটলেট...।' 

আরও পড়ুন: The Archies Release Date: শুরু কাউন্টডাউন! ঠিক ১০০ দিন পর মুক্তি পাচ্ছে 'দ্য আর্চিস', ঘোষণা তারিখ

দিন কয়েক আগে পাওয়া তথ্য অনুযায়ী,  উত্তর ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা।  চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়াল। শুধুমাত্র শহরাঞ্চলেই আক্রান্ত ১ হাজার ৫৯৭ জন। বিধাননগর পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৪৩। গ্রামীণ এলাকার মধ্যে আমডাঙা ব্লকে ৩৭৩ জন আক্রান্ত হয়েছে। যদিও স্বাস্থ্য দফতর জানায়, গত কয়েক সপ্তাহ ধরে আমডাঙা ব্লকে আক্রান্তের সংখ্যা কমছে। অন্যদিকে, তা লাফিয়ে বাড়ছে বনগাঁ ব্লকে। এই মুহূর্তে ৩০৭ জন ডেঙ্গিতে আক্রান্ত। এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ডেঙ্গি মোকাবিলায় গোটা উত্তর ২৪ পরগনায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget