এক্সপ্লোর

Jawan: 'বিচারের বিবিধ মুখ', নতুন মোশন পোস্টারে প্রকাশ্যে 'জওয়ান' শাহরুখের পাঁচ অবতার

Shah Rukh Khan: মোট পাঁচটি লুক নিয়ে তৈরি একটি মোশন পোস্টার। যা শোয়ার করে অভিনেতা স্বয়ং লিখেছেন, 'এ তো সবে শুরু... বিচারের নানা মুখ... এটা সবে তীর... এখনও ঢাল বাকি আছে...'।

নয়াদিল্লি: ফের বাড়ল উত্তেজনার পারদ। শুক্রবার প্রকাশ্যে এল শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান'-এর (Jawan) নতুন মোশন পোস্টার (New Motion Poster)। ছবি মুক্তি পেতে ২ সপ্তাহের থেকেও কম সময় বাকি। সেই আবহে প্রকাশ পেল 'জওয়ান'-এর একাধিক মুখের ছবি। 

প্রকাশ্যে 'জওয়ান'-এর একাধিক মুখ

৭ সেপ্টেম্বর দেশজুড়ে মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত, শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত 'জওয়ান'। তার আগে প্রকাশ্যে এল ছবির নতুন মোশন পোস্টার। বাড়ল অনুরাগীদের উত্তেজনার পারদ। ২৫ অগাস্ট মুক্তি পাওয়া নতুন মোশন পোস্টারে কিং খানের বিভিন্ন অবতারের ঝলক মিলল। এরপর তো অনুরাগীদের পক্ষে অপেক্ষার প্রহর গোনা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

মোট পাঁচটি লুক নিয়ে তৈরি একটি মোশন পোস্টার। যা শোয়ার করে অভিনেতা স্বয়ং লিখেছেন, 'এ তো সবে শুরু... বিচারের নানা মুখ... এটা সবে তীর... এখনও ঢাল বাকি আছে... এটা অন্ত এখনও কাল বাকি আছে... নিজেকেই নিজে কিছু জিজ্ঞেস করে... এখনও জবাব বাকি আছে...।' একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে প্রত্যেক মুখচ্ছবির পিছনে রয়েছে এক একটা উদ্দেশ্য। তবে এটা সবে শুরু। ৭ সেপ্টেম্বর 'জওয়ান' দেশজুড়ে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। শাহরুখ খানের পোস্টে শুভেচ্ছা ও ভালবাসার বন্যা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

প্রসঙ্গত, দিন দুই আগেই খবর মেলে যে সেন্সরের তরফে 'U/A' ছাড়পত্র পেয়েছে এই ছবি। কিন্তু সেই সঙ্গে নাকি কাঁচি চালানো হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপে। বাদ দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন দৃশ্য ও হিংসার ছবি। ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ব্যবহৃত সংলাপ 'অপ্রয়োজনীয়' হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে বলে খবর। মোট ৭টি দৃশ্যে চলেছে কাঁচি। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির প্রিভিউ ও দুটি গান, 'জিন্দা বন্দা' ও 'চলেয়া'। বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সেগুলি। 'চলেয়া' গানে চেনা রোম্যান্টিক অবতারে দেখা গেল শাহরুখ খানকে, সেই সঙ্গে প্রথমবার তাঁর বিপরীতে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। 

আরও পড়ুন: Jaane Jaan Teaser: OTT-তে ডেবিউ করিনার, 'Jaane Jaan'র টিজার প্রকাশ্যে

'জওয়ান' ছবিতে অভিনয় করেছেন প্রিয়মণি, সানিয়া মলহোত্রও। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget