এক্সপ্লোর

ছবির জগতে ৫০ বছর পূর্তি জয়া বচ্চনের, সোশ্যাল মাধ্য়মে মাকে নিয়ে আবেগপ্রবণ অভিষেক

ছবির জগতে মায়ের পঞ্চাশ বছর পূর্তিতে আবেগপ্রবণ ছেলে অভিষেক বচ্চন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি দিয়ে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও। 

মুম্বই : দেখতে দেখতে পঞ্চাশটা বছর ছবির জগতে কাটিয়ে ফেললেন জয়া বচ্চন (Jaya Bachchan)। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের ছবি দিয়ে অভিনয় জীবন শুরু। তারপর একে একে বহু ছবিতে অভিনয় করে আজ তিনি কিংবদন্তি অভিনেত্রী হয়ে উঠেছেন। ছবির জগতে মায়ের পঞ্চাশ বছর পূর্তিতে আবেগপ্রবণ ছেলে অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের ছবি দিয়ে লিখেছেন আবেগপ্রবণ কিছু কথাও। 

আরও পড়ুন - সমুদ্রের ধারে গোলাপি বিকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন দিশা পাটানি

বাঙালিদের কাছে জয়া ভাদুড়ি নামটা মনে পড়লেই চোখে ভেসে ওঠে বহু ছবির দৃশ্য। অভিনয় জীবনে তাঁর হাতে খড়ি হয় পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে। মাধবী মুখোপাধ্যায় এবং অনিল চট্টোপাধ্যায় অভিনীত 'মহানগর' ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। যদিও সেই ছবিতে নায়িকার ভূমিকায় তিনি ছিলেন না। কিন্তু স্বল্প দৃশ্যে উপস্থিতিতেই সেদিনের দুদিকে বিনুনি বাঁধা মেয়েটা বুঝিয়ে দিয়েছিলেন, ছবির জগতে রাজত্ব করতে আসছেন তিনি। এরপর দেখা যায় পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের 'গুড্ডি' ছবিতে। যে ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারের জন্য তাঁর নাম মনোনীতও হয়। সেই বছরই মুক্তি পায় 'ধন্যি মেয়ে'। মহানায়ক উত্তম কুমারের ভাইয়ের বউ হিসেবে তাঁর অভিনীত চরিত্র 'মনষা' আজও মানুষের মনে গেঁথে রয়েছে। এরপর একে একে বহু ছবিতে অভিনয়। তারপর অমিতাভ বচ্চনকে বিয়ে করে জয়া ভাদুড়ি থেকে জয়া বচ্চন হয়ে গেলেও দর্শকদের মনে একইরকমভাবে আজও রয়েছেন।

আরও পড়ুন - Sooryavanshi Released Date: কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের 'সূর্যবংশী'? অবশেষে রোহিত শেট্টি নিজেই জানালেন

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিষেক বচ্চন মায়ের পুরনো একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'আমি নিজেকে ধন্য মনে করছি এমন একজনের ছেলে হতে পেরে। এবং ছবির জগতে ৫০ বছর কাটিয়ে ফেলাও নিঃসন্দেহে একটা গর্বের মুহূর্ত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৫০ বছর কাটিয়ে ফেলার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা জানাই মা। আর মা তোমাকে খুব ভালোবাসি।' অভিষেক বচ্চনের এই আবেগপ্রবণ পোস্টে কমেন্ট করতে বাকি রাখেননি নেট নাগরিক থেকে অন্যান্য তারকারাও। দিয়া মির্জা থেকে ববি দেওল এবং অন্যান্য সমস্ত তারকারা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চনকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget