এক্সপ্লোর

Sooryavanshi Released Date: কবে মুক্তি পাবে অক্ষয় কুমারের 'সূর্যবংশী'? অবশেষে রোহিত শেট্টি নিজেই জানালেন

রোহিত শেট্টির পাশাপাশি বহু প্রতিক্ষীত ছবি 'সূর্যবংশী'-র মুক্তির দিন জানিয়েছেন বলিউডের ট্রেড অ্যানালিস্ট এবং সমালোচক তরন আদর্শও।

মুম্বই : অপেক্ষার অবসান। অবশেষে জানা গেল কবে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে বহুদিন আগেই। ছবির পোস্ট প্রোডাকশনের সমস্ত কাজও শেষ। রোহিত শেট্টির ছবির মুক্তির কথাও ছিল গতবছর মার্চ মাসে। কিন্তু করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। যদিও বেশ কিছুদিন হল ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে সরকার। তাও অতিমারির জেরে মহারাষ্ট্রে খোলেনি সিনেমাহল। তাই সবকিছু তৈরি থাকলেও কিছুতেই ছবি মুক্তির কথা ভাবতে পারছিলেন না পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। অবশেষে তিনি জানালেন যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে, আগামী ২২ অক্টোবর মহারাষ্ট্রে খুলে যেতে চলেছে সিনেমাহল এবং মাল্টিপ্লেক্স।

আরও পড়ুন - Bollywood Drugs Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর দাদা

এদিন বেশ খানিকটা উচ্ছ্বসিত হয়েই পরিচালক রোহিত শেট্টি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন যে, 'মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী উদ্ধব ঠাকরে মহাশয়কে অনেক ধন্যবাদ। আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে সিনেমাহল চালু হওয়ার কথা জানানোর জন্য। এবং অবশেষে। আমরা তাহলে বলতেই পারি, এই দিপাবলীতে... পুলিশ আসছে।' রোহিত শেট্টির এই পোস্টের পরই তাঁর নিচে কমেন্ট বক্সে নেট নাগরিকরাও তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করতে বাকি রাখেননি। তাঁরাও যে ছবিটির মুক্তি নিয়ে কতটা অপেক্ষায় ছিলেন, তা ইতিমধ্য়েই কমেন্ট করে প্রমাণ করে দিয়েছেন।

আরও পড়ুন - সিদ্ধার্থ-ভিকি-টাইগার, রোহিত শেট্টির আগামী ছবিতে নায়কের চরিত্রে কে?

রোহিত শেট্টির পাশাপাশি বহু প্রতিক্ষীত ছবি 'সূর্যবংশী'-র মুক্তির দিন জানিয়েছেন বলিউডের ট্রেড অ্যানালিস্ট এবং সমালোচক তরন আদর্শও। তিনিও এদিন নিজের টুইটার হ্যান্ডলে লেখেন যে, চলতি বছর দিপাবলী মাতাতে আসছে অক্ষয় কুমারের 'সূর্যবংশী'।

প্রসঙ্গত, রোহিত শেট্টি পরিচালিত ছবি 'সূর্যবংশী'-তে অভিনয় করেছেন বলিউডের একাদিক তারকা। অক্ষয় কুমার, অজয় দেবগন, রণবীর সিংহ, ক্যাটরিনা কাইফের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন গুলশন গ্রোভারও। 'শিম্বা', 'সিংঘম'-র পর 'সূর্যবংশী'ও যে ধামাকাদার হতে চলেছে, তা বোঝাই যাচ্ছে। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget