এক্সপ্লোর

Jeet Gannguli: করোনা আক্রান্ত জিৎ গঙ্গোপাধ্যায়, কেমন রয়েছেন সঙ্গীতশিল্পী?

করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোভিড পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি।

কলকাতা: করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganngul)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোভিড (Covid) পজিটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জিৎ জানিয়েছেন, তাঁর মৃদু উপসর্গ রয়েছে। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি। মেনে চলছেন চিকিৎসকদের পরামর্শ। 

কিছুক্ষণ আগেই ট্যুইটারে একটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী। সেখানে তিনি লিখেছেন, 'আমার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত আমার মৃদু উপসর্গ রয়েছে। তবে শারীরিকভাবে আমি সুস্থবোধই করছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি।চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি সবরকম কোভিডবিধি মেনে চলছি। সম্প্রতি যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। 

বছরের শুরুতেই দুঃসংবাদ শুনল টলিউড (Tollywood)। তবে কেবল জিৎ গঙ্গোপাধ্যায় নন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) মা শতরূপা স্যানাল ও তাঁর দিদি চিত্রাঙ্গদা। সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শতরূপা নিজেই। এমনকি করোনার জেরে পিছিয়ে গিয়েছে চিত্রাঙ্গদার বিয়েও। বছরের শেষ দিনে মা আর দিদির সঙ্গে দেখা করতে পারেননি নায়িকা ঋতাভরী। 

'বছরের শেষ দিন সবচেয়ে প্রিয় মানুষদের সঙ্গে দেখা হল না', মনখারাপ ঋতাভরীর

অন্যদিকে, বর্ষবরণের পর দিনই রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ সাড়ে চার হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবারে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৩ হাজার ৪৫১।  অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে  ৯ জন করোনা রোগীর।

একই সঙ্গে, শহর কলকাতার পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮ জন। এক দিন আগেই সংখ্যাটা ছিল ১ হাজার ৯৫৪। এ দিন কলকাতায় ২ জন করোনা রোগী মারা গিয়েছেন। সবমিলিয়ে এই নিয়ে রাজ্যে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৯ হাজার ৭৭৩।  এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন মোট ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭ জন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget