এক্সপ্লোর

Bollywood Update: বদলে গেল দিন, কবে মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'?

বদলে যাওয়া মুক্তির দিন ঘোষণা করে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন জন আব্রাহাম।

মুম্বই: করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে সিনেমাহল বন্ধ থাকার ফলে বলিউডের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছিল। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পরই একে একে ছবির মুক্তির দিন ঘোষণা করতে থাকেন পরিচালক থেকে প্রযোজক এবং অভিনেতা, অভিনেত্রীরাও। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত বহু বলিউড ছবি মুক্তি পাবে। তেমনটাই তালিকায় রয়েছে। তেমনই সিনেমাহল খোলার ঘোষণার পরই বাকিদের মতো ছবি মুক্তির দিন ঘোষণা করেছিলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম (John Abraham)। জানিয়েছিলেন, ছবিটি আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবে। কিন্তু একইদিনে সলমন খানের 'অন্তিম' ছবিটি মুক্তি পাওয়ায় বদলে গেল 'সত্যমেব জয়তে টু' মুক্তির দিন।

আরও পড়ুন - Antim's New Poster: আগামী ছবি 'অন্তিম'-র পোস্টার শেয়ার করলেন সলমন খান, রয়েছে বড় চমক

বদলে যাওয়া মুক্তির দিন ঘোষণা করে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেন জন আব্রাহাম। জানা গিয়েছে, ছবিটি ২৬ নভেম্বরের পরিবর্তে মুক্তি পেতে চলেছে আগামী ২৫ নভেম্বর। পরিচালক মিলাপ জাভেরির ছবি 'সত্যমেব জয়তে টু' ছবিতে জন আব্রাহাম ছাড়াও অভিনয় করেছেন দিব্যা খোসলা কুমার এবং বলিউডের আরও তাবড় অভিনেতারা। ছবিতে একটি আইটেম নম্বরে দেখা যাবে নোরা ফতেহিকে। ছবির প্রযোজক নিখিল আডবাণী এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, ''আগামী ২৫ নভেম্বর আপনাদের নিকটবর্তী সিনেমাহলে আসতে চলেছে সত্যমেব জয়তে টু। অ্যাকশন এবং বিনোদনের দ্বিগুন ডোজ নিয়ে আসছে এই ছবি। ছবির ট্রেলার মুক্তি পাবে আগামী ২৫ অক্টোবর।''

আরও পড়ুন - Mumbai Cruise Drug Case: চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ অনন্যা পাণ্ডেকে, ফের তলব সোমবার, খবর এএনআই সূত্রে

২০১৮-তে মুক্তি পাওয়া 'সত্যমেব জয়তে' ছবির সাফল্যের পর এর সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন পরিচালক মিলাপ জাভেরি। ছবিটি বক্স অফিসেও দারুণ ব্যবসা করেছিল। এবার দ্বিতীয় পার্ট কতটা সাফল্য পায় তা দেখার জন্য ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে, পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গেই যেভাবে অনুরাগীরা কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন, তাতে দর্শকরাও যে এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত, তা বোঝাই যাচ্ছে।

অন্যদিকে জানা যাচ্ছে অভিনেতা আয়ুষ্মান খুরানার আগামী ছবি 'অনীক' মুক্তি পাবে আগামী বছর ৩১ মার্চে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget