এক্সপ্লোর

John Abraham Upcoming Film: কবে মুক্তি পাবে জন আব্রাহামের আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'?

এর আগে জানা গিয়েছিল যে, চলতি বছর মে মাসে বলিউড ভাইজান সলমন খানের 'রাধে - ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির সঙ্গেই মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'।

মুম্বই: মহারাষ্ট্রে সিনেমাহল চালু হওয়ার ঘোষণার পরই বলিউডে একের পর এক ছবি মুক্তির দিন ঘোষণা হচ্ছে। একে একে যশরাজ ফিল্মস থেকে আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে তাদের আটকে থাকা সমস্ত ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। এবার জানা গেল কবে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) আগামী ছবি 'সত্যমেব জয়তে টু'। 

আরও পড়ুন - Honsla Rakh Trailer: রোম্যান্টিক-কমেডির মোড়কে মুক্তি পেলো শেহনাজ-দিলজিত-সোনমের 'হসলা রাখ'-র ট্রেলার

এর আগে জানা গিয়েছিল যে, চলতি বছর মে মাসে বলিউড ভাইজান সলমন খানের 'রাধে - ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবির সঙ্গেই মুক্তি পাবে জন আব্রাহামের 'সত্যমেব জয়তে টু'। কিন্তু করোনা পরিস্থিতি এবং আরও অন্য়ান্য কিছু কারণে এই ছবির মুক্তি পিছিয়ে যায়। তাছাড়াও সেই সময়ে করোনা এবং লকডাউনের কারণে সিনেমাহল বন্ধ থাকায় ছবি মুক্তি হতে পারেনি। অবশেষে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সিনেমাহল চালু করার দিন ঘোষণার পরই আটকে থাকা এই ছবির মুক্তির দিন ঘোষণা করে দেওয়া হল ছবির পরিচালক মিলাপ জাভেরির পক্ষ থেকে।

এদিন 'সত্যমেব জয়তে টু'-র পরিচালক মিলাপ জাভেরির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৬ নভেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। সোশ্যাল মিডিয়ায় ছবি নির্মাতারা পোস্ট করে লেখেন যে, 'দু টাকার জীবন নেওয়ার জন্য ৫৬ ইঞ্চি ছাতির নয়, ৫৬ ইঞ্চির হাতুড়ির প্রয়োজন। সত্যমেব জয়তে টু মুক্তি পেতে চলেছে ২৬ নভেম্বর ২০২১-এ।'

আরও পড়ুন - Khatron Ke Khiladi 11 Winner: কার জন্য 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতেছেন? জানালেন অর্জুন বিজলানি

প্রসঙ্গত, ইতিমধ্যেই রোহিত শেট্টি থেকে রণবীর সিংহ, আমির খান, শাহিদ কপূর, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, যশরাজ ফিল্মসের পক্ষ থেকে একাধিক আটকে থাকা ছবির মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ২২ অক্টোবর মহারাষ্ট্রে সিনেমাহল খুললেই একে একে মুক্তি পেতে থাকবে আটকে থাকা বলিউড ছবিগুলি।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget