এক্সপ্লোর

Jojo News: দুর্ঘটনার মুখে জোজোর একরত্তি পুত্র! কী হয়েছে? কেমন আছে এখন?

Miss Jojo News: জোজো চেয়েছিলেন সন্তান দত্তক নিতেই। সেই কারণেই তিনি দত্তক নেন ছোট্ট আদিকে।

কলকাতা: দুর্ঘটনার মুখোমুখি জোজোর একমাত্র পুত্রসন্তান। কয়েক বছর আগেই এক পুত্রসন্তানকে দত্তক নেন জোজো। তার নাম রাখা হয়েছে আদিত্য জে মুখোপাধ্যায়। আর সদ্যই একটি কাণ্ড ঘটিয়েছিল এই আদি বা আদিত্য। খেলা করার সময় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে সে। খাবার সময় সে নাকি গিলে ফেলে তারই খেলনা বন্দুকের একটি বুলেট। ভাগ্য ভাল, বিষয়টা খুব তাড়াতাড়িই বুঝতে পারেন জোজো।  সঙ্গে সঙ্গে ছোট্ট আদিত্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে ওষুধ দিয়ে বুলেট বের করার চেষ্টা করেও লাভ হয়নি। শেষমেষ বমি করার পরে বেরিয়ে আসে সেই বুলেট। এরপরে জোজো ছেলের একটি ছবি দিয়ে জানিয়েছেন, ছেলে ভালই রয়েছে। বর্তমানে বিশ্রাম নিচ্ছে। প্রত্যেকেই তাঁর ছেলের সুস্থতা কামনা করেছেন।

সোশ্যাল মিডিয়ায় আজ আদিত্যর ছবি পোস্ট করে জোজো লিখেছেন, 'তিনি উঠেছেন ঘুম থেকে। এখন অনেকটা ভাল রয়েছেন। গতকাল রাতের খাবারের সঙ্গে খেলনা বন্দুকের বুলেট খেয়েছিলেন লুকিয়ে। হাসপাতালে গিয়ে, বমির সঙ্গে বের করে দিয়ে এখন একটু স্বস্তি পেয়েছেন।' সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট পড়ে অনেকেই শিউরে উঠেছেন। অনেকেই আবার খুদের সুস্থতা কামনা করেছেন। একজন নতুন মা আবার প্রশ্ন করেছেন, 'আপনি কীভাবে বুঝলেন ও এটা খেয়ে ফেলেছে? আমার নিজেরও সন্তান রয়েছে ছোট্ট। আমিও সবসময়ে ভয়ে থাকি ও আমার অজান্তে কিছু না মুখে দিয়ে ফেলে'? উত্তরে জোজো জানান, ছেলে বমি করবার পরেই তিনি জানতে পেরেছেন গোটা বিষয়টা। 

জোজোর এক ২৫ বছরের কন্যাসন্তান রয়েছে। কিন্তু তাঁর খুব ইচ্ছা ছিল এক সন্তানকে দত্তক দেওয়ার। বর্তমানে চিকিৎসার অগ্রগতির যুগে যে কেউ মা হতে পারে। কিন্তু জোজো চেয়েছিলেন সন্তান দত্তক নিতেই। সেই কারণেই তিনি দত্তক নেন ছোট্ট আদিকে। এর আগে একবার গায়ের রঙ নিয়ে কটাক্ষের স্বীকার হতে হয়েছিল জোজো পুত্রকে। সেই সময়ে ঢাল হয়ে রুখে দাঁড়িয়েছিল জোজো। সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিয়ে নেটিজেনদের তুলধোনা করেছিলেন তিনি। তবে এবার জোজোর অসুস্থ সন্তানের জন্য শুধুই এল শুভেচ্ছাবার্তা। 

আরও পড়ুন: Rupsa Chatterjee: 'সন্তান আসছে', খবর প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ রূপসাকে, কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে তুলনা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget