এক্সপ্লোর

K L Rahul Athiya Shetty: জল্পনা নয়, রাহুল আথিয়ার বিয়ের খবরে শিলমোহর দিয়ে শুভেচ্ছা জানালেন অজয় দেবগণ

K L Rahul Marriage: ২৩ জানুয়ারি বিশেষ দিন। নেতাজি সুভাষ চন্দ বসুর জন্মবার্ষিকী। আর বিয়ের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিয়েছেন রাহুল ও আথিয়া

কলকাতা: শীতের মরসুমে প্রেমের সুর। আজই সাত পাকে বাঁধা পড়ছেন আথিয়া শেট্টি (Athiya Shetty) ও কে এল রাহুল (KL Rahul)। তারকা ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর বিয়ে নিয়ে সরগরম দেশের ক্রিকেট ও সিনেমহল। তবে এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বর-কনে। তবে প্রেমের খবর চাপা থাকে না, সোশ্যাল মিডিয়ায় তারকাদের শুভেচ্ছাই যেন শিলমোহর তাঁদের বিয়ের খবরে। 

আজই সাত পাকে বাঁধা পড়ার কথা রাহুল ও আথিয়ার। সোশ্যাল মিডিয়ায় এই জল্পনাকে কার্যত শিলমোহর দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgan)।  রাহুল ও আথিয়ার ছবি ট্যুইট করে তিনি লেখেন, আমার প্রিয় বন্ধু সুনীল শেট্টি ও মানা শেট্টিকে শুভেচ্ছা কে এল রাহুলের সঙ্গে তাঁদের কন্যা আথিয়ার বিয়ের জন্য। তরুণ এই জুটিকে নতুন বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা। অ্যানা আজকের বিশেষ দিনে তোমার জন্য বিশেষ শুভেচ্ছা।'

২৩ জানুয়ারি বিশেষ দিন। নেতাজি সুভাষ চন্দ বসুর জন্মবার্ষিকী। আর বিয়ের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিয়েছেন রাহুল ও আথিয়া। দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিয়ের লগ্ন ২৩ জানুয়ারি বিকেল চারটেয়। সেই সময়ই সাত পাকে বাঁধা পড়বেন রাহুল ও আথিয়া। বিয়ে সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে ছবির জন্য ক্যামেরাম্যানদের পোজ দেওয়ার কথা রাহুল ও আথিয়ার। তার আগে অবশ্য ক্যামেরা নিয়ে কড়াকড়ি রয়েছে। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত, তাঁদের ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা সম্প্রতি সব তারকার বিয়েতেই দেখা যাচ্ছে। 

আরও পড়ুন: Salman Khan: প্রকাশ্যে 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির টিজার মুক্তির তারিখ

কোথায় হচ্ছে রাহুল-আথিয়ার বিয়ে? সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে। সেখানে কয়েকদিন ধরেই উৎসবের আবহ। রবিবার ছিল সঙ্গীত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা, বলিউডের নামী ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ। আজ, সোমবার বিয়ের দিন সকালে গায়ে হলুদ অনুষ্ঠান। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান খুব বড় হচ্ছে না। একশোজন মতো অতিথি আমন্ত্রিত হয়েছেন। পরে মুম্বইয়ে বড় করে রিসেপশন হওয়ার কথা রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, বিয়ের দিন হাজির থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিরা। তবে সুনীল শেট্টির মেয়ের বিয়েতে বলিউড বাদ থাকে কী করে? সূত্রের খবর, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির থাকবেন জ্যাকি শ্রফ, সলমন খান, অক্ষয় কুমাররা।

রবিবার বিয়ের আগের দিন সুনীল শেট্টি জানিয়েছেন যে, বিয়ে মিটে গেলে নবদম্পতিকে ছবি তোলার জন্য হাজির করবেন। ফার্মহাউসে ঢোকার সময় সাংবাদিকদের তিনি বলেছেন, 'কাল বাচ্চাদের নিয়ে আসছি। আপনারা যেরকম ভালবাসা দিয়েছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।' সাংবাদিকদের মূল মণ্ডপে প্রবেশাধিকার না থাকলেও, তাঁদের বিশ্রাম নেওয়ার জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। সেখানে খাবারও পরিবেশন করা হচ্ছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget