এক্সপ্লোর

যুদ্ধ প্রসঙ্গে রাজনৈতিক নেতাদের পরোক্ষে খোঁচা, সলমনের পাশে দাঁড়ালেন কবীর খান

মুম্বই:  'টিউবলাইট'-এর প্রচারে গিয়ে সম্প্রতি যুদ্ধ প্রসঙ্গে রাজনৈতিক নেতাদের পরোক্ষে খোঁচা দেন অভিনেতা সলমন খান। তিনি বলেন এইমুহূর্তে ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে শান্তি কায়েম হওয়া উচিত্। কারণ লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয় দুদেশের সেনা জওয়ানরা। জওয়ানদের পরিবারের সদস্যরাই হারান তাঁদের প্রিয়জনদের। তারপর তিনি বলেন যাঁরা এই যুদ্ধের সিদ্ধান্ত নেন, তাঁদের পাঠানো উচিত্ ময়দানে। সেখানে গিয়েই হাত-পা কাঁপতে শুরু করবে তাঁদের। পরেরদিনই আলোচনার টেবিলে বসবেন দুদেশের প্রতিনিধিরা। সলমনের এই মন্তব্যের পর প্রকাশ্যে তাঁকে সমর্থন জানান কংগ্রেস-বিজেপির বহু নেতা-নেত্রী। কিন্তু সমালোচনাও শুরু হয় বিভিন্ন মহলে। তার মধ্যেই সলমনের সমর্থনে সওয়াল করলেন তাঁর বলিউডের অপর এক সদস্য চলচ্চিত্র পরিচালক কবীর খান। পরিচালকের মতে, এই মন্তব্যের মধ্যে কোনও ভুলই নেই। বরং যুদ্ধ হলে দেশের সম্পদ, অর্থ, সময় এবং মহা মূল্যবান মানুষের জীবন নষ্ট হয়। তারপরই তিনি বলেন, কেউ যদিও বলে, যুদ্ধে যাওয়াটা বুদ্ধিমানের, তাহলে সে আসলে বোকা। তবে সকলে সলমনের মতের সঙ্গে যে সহমত হবেন, এমনটা মোটেই মনে করেন না কবীর। কিন্তু তার বদলা নিতে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হচ্ছে অভিনেতাকে, সেটা মোটেই গ্রহণযোগ্য নয়। সলমনের আসন্ন ছবি 'টিউবলাইট' ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পটভূমিতে তৈরি হয়েছে। ছবিতে সলমনের ভাই সোহেল খান একজন সেনা জওয়ানের চরিত্রে অভিনয় করেছেন। এক জওয়ান যুদ্ধক্ষেত্রে গেলে, তাঁদের পরিবারের সদস্যদের কীরকম মনের অবস্থা হয় সেটাও দেখানো হয়েছে এই ছবিতে।

সেরা শিরোনাম

Katrina Kaif: মা হওয়া পরে বেড়েছে ওজন, চেহারার পরিবর্তন নিয়ে কদর্য আক্রমণ ক্যাটরিনা কইফকে
মা হওয়া পরে বেড়েছে ওজন, চেহারার পরিবর্তন নিয়ে কদর্য আক্রমণ ক্যাটরিনা কইফকে
Bollywood News: বিয়ের বছর ঘুরল না, তার আগেই ভাঙল তারকা দম্পতির সম্পর্ক! প্রতারণার অভিযোগে বিস্ফোরক স্ত্রী
বিয়ের বছর ঘুরল না, তার আগেই ভাঙল তারকা দম্পতির সম্পর্ক! প্রতারণার অভিযোগে বিস্ফোরক স্ত্রী
Durnibar Saha: বিগ বসের বাড়িতে দুর্ঘটনা? হাতে গুরুতর চোট দুর্নিবারের, ঠিক কী হয়েছে?
বিগ বসের বাড়িতে দুর্ঘটনা? হাতে গুরুতর চোট দুর্নিবারের, ঠিক কী হয়েছে?
Sushant Singh Rajput: সুশান্তের আপ্তসহায়ক দিশার মৃত্যুতে তাঁর নামে দায়ের FIR, ক্যামেরা দেখে কী করলেন রিয়া চক্রবর্তী?
সুশান্তের আপ্তসহায়ক দিশার মৃত্যুতে তাঁর নামে দায়ের FIR, ক্যামেরা দেখে কী করলেন রিয়া চক্রবর্তী?

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget