এক্সপ্লোর

Ajay Devgn in Bollywood: বলিউডে অজয় দেবগন কাটিয়ে ফেললেন তিরিশ বছর, আবেগে ভাসলেন কাজল

কখনও 'সিংঘম' রূপে তাঁকে পেয়েছে দর্শক। তো কখনও 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবিতে মন জিতে নিয়েছেন সুলতান মির্জা হয়ে। আবার 'গোলমাল' কিংবা 'অল দ্য বেস্ট' ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন

মুম্বই: 'ফুল অউর কাঁটে' ছবি দিয়ে বলিউডে ডেবিউ হয়েছিল কিছুটা লাজুক কিন্তু অভিনয়ে দক্ষ অজয় দেবগনের (Ajay Devgn)। তারপর বাকিটা ইতিহাস। কখনও 'সিংঘম' রূপে তাঁকে পেয়েছে দর্শক। তো কখনও 'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবিতে মন জিতে নিয়েছেন সুলতান মির্জা হয়ে। আবার 'গোলমাল' কিংবা 'অল দ্য বেস্ট' ছবিতে কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের হাসিয়েছেন। এভাবেই দেখতে দেখতে বলিউডে তিরিশটা বছর কাটিয়ে ফেললেন অজয় দেবগন। ইন্ডাস্ট্রিতে অভিনেতার এমন জার্নিতে আবেগে ভাসলেন স্ত্রী কাজল। পাশাপাশি শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের অন্যান্য তারকারা। অক্ষয় কুমার থেকে সুনীল শেট্টিরা শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ভালোবাসা প্রকাশ করেছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনও।

২২ নভেম্বর অজয় দেবগনের বলিউড ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর পূর্তি উপলক্ষে আবেগপ্রবণ স্ত্রী কাজল (Kajol) সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা দিয়েছেন। অভিনেতার সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করে তিলি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখেছেন, '৩০ বছর পূর্ণ হল বলিউড ইন্ডাস্ট্রিতে। তিন দশক হয়ে গেল। একইরকমভাবে আরও অনেক বছর কাজ করে যাও। আর তোমার কাজই তোমার হয়ে কথা বলছে আজ। প্রতি মুহূর্তে তোমার জন্য অনেক শ্রদ্ধা।'

আরও পড়ুন - Priyanka Chopra Update: নিক জোনাসের সঙ্গে কি বিবাহবিচ্ছেদ হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়ার? আসল সত্যিটা জানালেন অভিনেত্রীর মা

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অমিতাভ বচ্চন অজয় দেবগনকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'অজয় দেবগন, ২২ নভেম্বর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিরিশ বছর পূর্ণ করল। যখন ওর 'ফুল অউর কাঁটে' মুক্তি পেয়েছিল। মৃদুভাষী, কারও কাজে নাক গলায় না, প্যাশনের সঙ্গে কাজ করে যাওয়া অজয় দেবগন। অনেক অনেক শুভেচ্ছা তোমায় অজয়। প্রার্থনা করি আরও ৭০ বছর এভাবেই কাজ করে যাও।'

সদ্য মুক্তি পাওয়া 'সূর্যবংশী' ছবির একটি দৃশ্য পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার। তিনি লেখেন, 'আমার মনে আছে, তখন আমরা নবাগত। আমরা একসঙ্গে জুহু বিচে মার্শাল আর্ট অনুশীলন করতাম। আর তোমার বাবা আমাদের ট্রেনিং দিতেন। কী সব দিন ছিল বন্ধু অজয় দেবগন। ফুল অউর কাঁটে মুক্তি পেয়েছে দেখতে দেখতে ৩০ বছর পেরিয়ে গেল। সময় পেরিয়ে যায়। বন্ধুত্ব থেকে যায়।'

প্রসঙ্গত, অজয় দেবগনকে খুব শীঘ্রই বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে। 'ময়দান', 'মে ডে', 'থ্যাঙ্ক গড', 'ট্রিপল আর', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'দৃশ্যম টু'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর হাতে।

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget