এক্সপ্লোর

Kajol and Nysa: চুড়িদার পরে মায়ের সঙ্গে মন্দিরে নায়সা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার কাজল-কন্যা

Nysa Trolled: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার অন্যতম কারণ নায়সার পোশাক। নেটিজেনদের একাংশের মতে তাঁকে কখনওই সালোয়ারের মতো ট্রেডিশনাল পোশাকে দেখা যায় না। ফলে তাঁর চুড়িদার পরা ছবি দেখে ট্রোলের বন্যা।

নয়াদিল্লি: ২০২৩ শুরু হয়ে গিয়েছে। আর এই নতুন বছরে ঈশ্বরের আশীর্বাদ নিতে মন্দিরে পুজো দিচ্ছেন একাধিক বলিউড তারকা (Bollywood Celebrities)। ঈশ্বরের আশীর্বাদ নিয়েই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন একাধিক তারকা। ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) পর এবার কাজল (Kajol) ও তাঁর কন্যা নায়সাকে (Nysa) দেখা গেল সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak temple)।                                                                                     

সিদ্ধিবিনায়ক মন্দিরে কাজল ও নায়সা

মেয়ের সঙ্গে রবিবার সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউড তারকা কাজলকে। মন্দিরের বাইরে পুলিশি ঘেরাটোপের মধ্যেই ক্যামেরাবন্দি হলেন তাঁরা। নায়সাকে একটা সাদা চুড়িদার পরে দেখা যায়। কাজলকে ফ্লোরাল কুর্তি আর সাদা জেগিংসে দেখা গেল। কাজলের চোখে ছিল রোদচশমা।   

মা-মেয়ে জুটির ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে নায়সার হাতে পুজোর সামগ্রী দেখতে পাওয়া যাচ্ছে। তাতে রয়েছে নারকেল ও ফুল। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার অন্যতম কারণ নায়সার পোশাক। নেটিজেনদের একাংশের মতে নায়সাকে কখনওই শাড়ি বা সালোয়ারের মতো ট্রেডিশনাল পোশাকে দেখা যায় না। ফলে তাঁর চুড়িদার পরা ছবি দেখে ট্রোলের বন্যা। তবে অপর একাংশ অবশ্য তারকা কন্যার পাশেই দাঁড়িয়েছেন। একজন নেটিজেনের মন্তব্য, 'ট্রোল করার কী কারণ তাই বুঝছি না। পাব বা পার্টিতে তো মানুষ ওয়েস্টার্ন পোশাকই পরে। তার মানে তো এই নয় যে তারা ধার্মিক নয় বা মন্দিরে যেতে পারে না।' আবার মন্দিরে যাওয়ার জন্যও কটাক্ষের শিকার হচ্ছেন নায়সা। কারও কারও মতে তিনি তো কেবল পার্টিই করেন বন্ধুদের সঙ্গে, মন্দিরে কী করছেন! ফলে বলা চলে সোশ্যাল মিডিয়া আপাতত দুই ভাগে বিভক্ত। 

সম্প্রতি বিনোদনের খবরের শিরোনামে উঠেছেন নায়সা কারণ বন্ধুদের সঙ্গে তাঁর নিয়মিত 'পার্টি'তে যাওয়া ও ওয়েস্টার্ন পোশাক পরা। নববর্ষে দুবাইয়ে অহন শেট্টি ও অন্যান্য বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় তাঁকে, ভাইরাল হয় সেই ছবিও। 

আরও পড়ুন: Uorfi Javed: জাভেদ আখতারের সঙ্গে পোজ দিলেন উরফি, মজার ক্যাপশনে ছবি পোস্ট

প্রসঙ্গত, অভিনেত্রী কাজলকে সম্প্রতি দেখা যায় রেবতী পরিচালিত 'সেলাম ভেঙ্কি' ছবিতে। সঙ্গে অভিনয় করেন বিশাল জেঠওয়া। এরপর 'দ্য গুড ওয়াইফ' নামক ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget